AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন ফেরারি চড়ে মুম্বইয়ের রাস্তায় ‘ধুরন্ধর’ রণবীর! জানেন এই গাড়ির দাম কত?

ফারহান আখতারের মেগা প্রজেক্ট হাতছাড়া হওয়া এবং ইন্ডাস্ট্রির অন্দরে তৈরি হওয়া চাপা উত্তেজনার মাঝেই জল্পনা বাড়ছিল তাঁর আগামী সিনেমার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সব জল্পনা, সব সমালোচনাকে এক লহমায় ধুলোয় উড়িয়ে দিলেন সুপারস্টার সিং। গভীর রাতে মুম্বইয়ের রাজপথে চাবুক লুকে দেখা গেল তাঁকে।

নতুন ফেরারি চড়ে মুম্বইয়ের রাস্তায় 'ধুরন্ধর' রণবীর! জানেন এই গাড়ির দাম কত?
| Updated on: Jun 15, 2026 | 8:06 PM
Share

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী, কিন্তু সেই বিতর্ককে কীভাবে ব্যাকফুটে ঠেলে লাইমলাইটে চলে আসতে হয়, সেই ম্যাজিকটা রণবীর সিংয়ের চেয়ে ভালো আর কে জানেন! ‘ডন ৩’ সিনেমা থেকে আচমকা সরে দাঁড়ানো এবং তার জেরে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর ‘অসহযোগিতার নির্দেশিকা’—সব মিলিয়ে গত কয়েকদিনে রণবীরের ওপর দিয়ে কম ঝড় যায়নি। ফারহান আখতারের মেগা প্রজেক্ট হাতছাড়া হওয়া এবং ইন্ডাস্ট্রির অন্দরে তৈরি হওয়া চাপা উত্তেজনার মাঝেই জল্পনা বাড়ছিল তাঁর আগামী সিনেমার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সব জল্পনা, সব সমালোচনাকে এক লহমায় ধুলোয় উড়িয়ে দিলেন সুপারস্টার সিং। গভীর রাতে মুম্বইয়ের রাজপথে চাবুক লুকে দেখা গেল তাঁকে।

পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হওয়া একটি ভিডিও এখন নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের মুম্বইয়ে সমস্ত স্পটলাইট কেড়ে নিয়ে ঝড় তুলছে একটি কুচকুচে কালো স্পোর্টস কার। আর তার স্টিয়ারিং হাতে স্বয়ং রণবীর সিং। জানা গিয়েছে, দিনকয়েক আগেই এই নতুন বহুমূল্য বাহনটি নিজের গ্যারেজে এনেছেন অভিনেতা। কাজের দুনিয়ায় যতই টানাপোড়েন চলুক না কেন, রণবীর যে নিজের চেনা ছন্দেই মজে আছেন, এই ভিডিও তারই প্রমাণ।

রণবীরের এই নতুন শখের গাড়িটির মডেল হলো ‘ফেরারি ২৯৬ জিটিবি’ (Ferrari 296 GTB)। ভারতীয় বাজারে এই রাজকীয় কালো স্পোর্টস কারের বর্তমান এক্স-শোরুম মূল্য প্রায় ৬.৩৬ কোটি টাকা। অন-রোড প্রাইস এবং কাস্টমাইজেশন মিলিয়ে যার দাম প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি! গাড়ির লুক এবং রণবীরের সোয়াগ দেখে নেটিজেনদের চোখ চড়কগাছ। নেটিজেনদের একাংশের দাবি, মুম্বইয়ের সেলেব মহলে সম্ভবত আর কারও সংগ্রহে এই বিশেষ মডেলের গাড়িটি নেই।

বলিউডে রণবীর সিং মানেই এক আলাদা ঘরানা। তাঁর অদ্ভুত ও নজরকাড়া পোশাকের স্টাইল যেমন সবসময় চর্চায় থাকে, তেমনই তাঁর শৌখিনতাও দেখার মতো। অন্দরসজ্জা থেকে শুরু করে গাড়ির কালেকশন—সবকিছুতেই নিজের একটা আলাদা স্বাক্ষর রাখতে পছন্দ করেন তিনি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট