AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Calcutta High court: কুণাল ঘোষকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: যদিও কুণাল ঘোষ বলেন, "ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনা নিন্দা করেছি, তাও আমায় জরিমানা করা হয়েছে। আমি বিচারকদের সম্মান করে চলি। চাকরিপ্রার্থীদের কয়েকজনের উত্তেজনাবশত ঘটনা ঘটে। আমায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমি আইন মেনে চলি। বহু বিষয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। তিনজন মহামান্য বিচারপতির বেঞ্চ যখন জরিমানা দিয়েছেন, তাঁদের অর্ডার পর্ব এবং আইনিভাবে যা যা করার করব।"

Kunal Ghosh on Calcutta High court: কুণাল ঘোষকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট
কুণাল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 7:40 PM
Share

কলকাতা: আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ। এমনকী, বিচারপতিদের উদ্দেশেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল। সেই ঘটনায় কুণালকে আর্থিক জরিমানা করল আদালত।

SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। তিনি এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা শামীম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। আজ সেই মামলাতেই কুণালকে দোষী সাব্যস্ত করে কোর্ট। ২০০০ টাকা জরিমানা করা হয়।

যদিও কুণাল ঘোষ বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনা নিন্দা করেছি, তাও আমায় জরিমানা করা হয়েছে। আমি বিচারকদের সম্মান করে চলি। চাকরিপ্রার্থীদের কয়েকজনের উত্তেজনাবশত ঘটনা ঘটে। আমায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমি আইন মেনে চলি। বহু বিষয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। তিনজন মহামান্য বিচারপতির বেঞ্চ যখন জরিমানা দিয়েছেন, তাঁদের অর্ডার পর্ব এবং আইনিভাবে যা যা করার করব।”

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,  “এটা খুব ভালো হয়েছে। ক্রিমিনাল কনটেম্পটে এই রকম সাজা প্রাপ্তির ঘটনা ঘটে না। কলকাতা হাইকোর্টকে যে ক্রিমিনাল কনটেম্পটে দোষী সাব্যস্ত করেছেন এটাই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা প্রমাণ হল তৃণমূলের কুণালবাবুরা বিচারপ্রক্রিয়ার প্রতি হস্তক্ষেপ করেছেন।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা