AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভকে খোলা চিঠি? ‘আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি’, যন্ত্রণায় জর্জরিত রেখা

Controversy: এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে। 

অমিতাভকে খোলা চিঠি? 'আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি', যন্ত্রণায় জর্জরিত রেখা
| Updated on: Jan 20, 2025 | 1:52 PM
Share

রেখা-অমিতাভ বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে গত চার দশক ধরে চর্চা বর্তমান। আজও তাঁদের নিয়ে স্বপ্ন দেখেন দর্শকেরা। শেষ বারের মতোও কি একবার তাঁরা একসঙ্গে পর্দায় ফিরবেন না! সত্যি কি অমিতাভ বচ্চনের সঙ্গে সুখে রয়েছেন জয়া! সত্যি কি গোপনে বাড়তে থাকা প্রেমের জন্যে আজও রেখা যন্ত্রণায়! এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে।

শুধু কানাঘুষো খবরই নয়, বরং রেখা নিজেও একটা বয়স পেড়িয়ে এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। নানা অনুষ্ঠানে অমিতাভকে ইঙ্গিতে মনের কথা জানিয়ে বসেন তিনি। ভাল নেই রেখা, মনের মানুষকে কাছে না পাওয়ার আক্ষেপ-যন্ত্রণা বর্তমান। নাম না করে এক সাক্ষাৎকারে এই নিয়ে সরব হয়েছিলেন তিনি।

একটি কবিতার উল্লেখ করে বলেছিলেন, “হতে পারে আমার প্রতি তাঁর প্রেম নেই, হতে পারে ছিল, হতে পারে কখনও হয়তো ছিল না, থাকবে না… কারণটা খুব স্বাভাবিকভাবেই সকলে জানেন। আমার জীবনের গল্প। তবে আমার মাথায় যে তোমার ঘিরে প্রেম ভরে-ভরে রয়েছে, প্রতিদিন আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচি, তার কী হবে? সেটাকে অন্তত সম্মান দাও।”

রেখা অমিতাভের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই নেটপাড়ায় জলঘোলা। কখনও তাঁদের পর্দার রসায়ন, কখনও আবার পর্দার পিছনের সম্পর্ক, সবটাই যেন রাতারাতি দর্শকদের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। যদিও বচ্চন এই বিষয় থেকে খুব সতর্কভাবেই সরে দাঁড়িয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের পর, তা একপ্রকার স্পষ্ট।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?