AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rukmini Maitr: এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী মৈত্র, টিভি নাইন বাংলাকে নায়িকা বললেন…

Rukmini Maitr Upcoming Movie: দেশের বহু নায়িকার কাছেই এরকম একটা সুযোগ, স্বপ্নের সুযোগ মনে হতে পারে। এর আগেও হিন্দি ছবি করেছেন নায়িকা রুক্মিণী মৈত্র। তবে এবার তিনি অক্ষয় কুমারের নায়িকা হয়ে কাজ করলেন। খবরটা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। তবে এর আগে প্রকাশ্যে কিছু বলেননি রুক্মিণী। ক্রমশ জানা যায়, এই দুর্গাপুজোর সময়ে তাঁকে বিদেশে থাকতে হয়েছিল, 'সামুক' ছবির শুটিং করার জন্য। এখন শুটিং অনেকটাই এগিয়ে গিয়েছে।

Rukmini Maitr: এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী মৈত্র, টিভি নাইন বাংলাকে নায়িকা বললেন...
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 4:05 PM
Share

দেশের বহু নায়িকার কাছেই এরকম একটা সুযোগ, স্বপ্নের সুযোগ মনে হতে পারে। এর আগেও হিন্দি ছবি করেছেন নায়িকা রুক্মিণী মৈত্র। তবে এবার তিনি অক্ষয় কুমারের নায়িকা হয়ে কাজ করলেন। খবরটা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। তবে এর আগে প্রকাশ্যে কিছু বলেননি রুক্মিণী। ক্রমশ জানা যায়, এই দুর্গাপুজোর সময়ে তাঁকে বিদেশে থাকতে হয়েছিল, ‘সামুক’ ছবির শুটিং করার জন্য। এখন শুটিং অনেকটাই এগিয়ে গিয়েছে। রুক্মিণী তাঁর উচ্ছ্বাস প্রকাশ করলেন টিভি নাইন বাংলার কাছে। অক্ষয় কুমারের সঙ্গে হিন্দি ছবি করার সুযোগ পেয়ে কতটা উচ্ছ্বসিত নায়িকা? টিভি নাইন বাংলার প্রশ্নের উত্তরে রুক্মিণী বললেন, ”অবশ্যই আমি খুবই এক্সাইটেড। যে কোনও নতুন কাজ শুরু করার সময়ে এরকম এক্সাইটেড থাকি। একটা নতুন কাজের সুযোগ পেলাম, ভালো কাজের সুযোগ পেলাম। এবং অক্ষয় কুমারের বিপরীতে কাজ করার সুযোগ পেলাম। সব মিলিয়ে আমার উচ্ছ্বাসের মাত্রা কিছুটা বেশি। আমি এরকম একটা সুযোগ পাওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং প্রথম থেকেই মনে হয়েছে নিজেকে উজাড় করে দিয়ে এই কাজটা করতে চাই। এই প্রত্যাশাও রাখছি যে, ‘সামুক’ যখন মুক্তি পাবে, তখন সমস্ত দর্শকের এই ছবিটা ভালো লাগবে।”

এমন একটা কাজের সুযোগ পাওয়ার পর, রুক্মিণী কি বেশি হিন্দি ছবি করতে চান? তিনি নিয়মিত বাংলা ছবি করেন, কিন্তু তা সত্ত্বেও তাঁর প্রায়োরিটি কি হিন্দি ছবি হবে এবার থেকে? এই প্রশ্নের উত্তরে টিভি নাইন বাংলাকে রুক্মিণী বললেন, ”একমাত্র ভাবনা যেটা আমার মাথার মধ্যে থাকে, সেটা হল, ভালো ছবি করতে চাই। সেটা যে কোনও অঞ্চলের হতে পারে বা যে কোনও ভাষার হতে পারে। আমার প্রায়োরিটি হল ভালো কাজ করা আর এমন কাজ করা যা দর্শকের মনে দাগ কাটবে। একেবারে প্রথম থেকে সেই ভাবনা আমার মাথার মধ্যে ছিল। তাই যখনই একটা ভালো চিত্রনাট্য বা ভালো কাজের সুযোগ আমার কাছে আসবে, আমি সেই কাজ করব। সময় আমার সঙ্গে থাকলে, আমি তার দেখানো পথেই চলব।”

কোনও সংশয় নেই, অক্ষয় কুমারের সঙ্গে রুক্মিণীর এই কাজের সুযোগ তাঁর কেরিয়ারে একটা নতুন ধাপ যোগ করবে এবং তিনি এতদিন যেভাবে সাফল্য পেয়েছেন, সেখানেও একটা নতুন ধাপ যোগ হবে। পুরো বাংলা জুড়ে রুক্মিণীর অনুরাগীর সংখ্যা অনেক। তাঁরা এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছেন এটা জানার জন্য যে, কবে রুক্মিণীর এই নতুন হিন্দি ছবি তাঁরা দেখতে পাবেন। পাশাপাশি নায়কির একটি বাংলা ছবি মুক্তি পাবে সামনে। সেটা দেখার জন্যও অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

Follow Us