AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জুমে আমার সঙ্গে কথা বলুন’, লরেন্স বিষ্ণোইকে ভাই পাতালেন সলমনের প্রাক্তন প্রেমিকা

Salman Khan: তোলপাড় বলিউড। প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর অস্বাভাবিক মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ১২ অক্টোবর রাতে ছেলে জিশান সিদ্দিকীর অফিসের সামনে গুলি করে খুন করা হয় তাঁকে। সেই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের দল। এই পরিস্থিতিতে সন্ত্রস্ত সলমন খানের পরিবার।

'জুমে আমার সঙ্গে কথা বলুন', লরেন্স বিষ্ণোইকে ভাই পাতালেন সলমনের প্রাক্তন প্রেমিকা
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 5:27 PM
Share

তোলপাড় বলিউড। প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর অস্বাভাবিক মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ১২ অক্টোবর রাতে ছেলে জিশান সিদ্দিকীর অফিসের সামনে গুলি করে খুন করা হয় তাঁকে। সেই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের দল। এই ঘটনার পর সলমন খানের নিরাপত্তা আরও খানিকটা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে রীতিমতো সন্ত্রস্ত গোটা খান পরিবার। কয়েক দিন আগে ভাইরাল হয়েছিল বিবেক অবেরয়ের এমন একটি ভিডিয়ো।

যেখানে দেখা গিয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। অনেকে ভেবেছিলেন ঐশ্বর্য রাইকে কেন্দ্র করে তাঁদের দুজনের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল তাই জন্যই এই ভিডিয়ো। তার মাঝে প্রকাশ্যে এল নতুন আর এক তথ্য। শোনা যাচ্ছে এবার বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সখ্য করতে চাইছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। আসলে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে প্রথমে এমনটাই ধরে নিয়েছিলেন। কিন্তু আসলে তেমনটা একেবারেই নয়। প্রাক্তন প্রেমিকের সঙ্গে যা যা ঘটছে তা দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন সোমি। তাই ভাই বলে তাঁকে সম্বোধন করেছেন । ভাইজানের সঙ্গে প্রেম ভাঙলেও তিনি কোনও ভাবেই চান না যে কারও কোনও ক্ষতি হোক।

সোমি নিজের ইনস্টাগ্রামে লেখেন, “নমস্কার, লরেন্স ভাই। শুনেছি আপনি নাকি জেলে বসেই জ়ুম কলে কথা বলেন। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। গোটা বিশ্বে আমার প্রিয় জায়গা হল রাজস্থান। আমি আপনাদের মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। পুজোর সঙ্গে জ়ুম কলে কিছু কথাও ছিল। দয়া করে যদি ফোন নম্বর পাওয়া যায় তা হলে কৃতজ্ঞ থাকতাম। আর এতটুকু বলতে পারি কথা হলে আপনিই লাভবান হবেন।” সলমনের প্রাক্তন প্রেমিকার এই পোস্ট দেখে হতবম্ব অনেকেই। শেষে ফোন করে কথা বলতে চাইলেন তিনি। অনেকের মতে এই পোস্টের পর ভাইজানের জীবন নিয়ে ভয় আরও বাড়ল।

 

Follow Us