AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: চুল কেটে সাফ সলমনের মাথা! হঠাৎ ভাইজানের হল কী?

Salman Khan New Look: গত শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইজান’কে দেখে কার্যত চোখ চড়কগাছ নেটিজেনদের। আপাদমস্তক কালো পোশাক, পেটানো চেহারা, গালে হালকা দাড়ি আর মাথা একেবারে কামানো! হ্যাঁ, চুল কেটে সাফ করে সম্পূর্ণ ন্যাড়া মাথায় জনসমক্ষে এলেন সলমন। আর তাঁর এই নতুন অবতার ঘিরেই এখন বলিপাড়ায় জল্পনা তুঙ্গে।

Salman Khan: চুল কেটে সাফ সলমনের মাথা! হঠাৎ ভাইজানের হল কী?
| Updated on: Jun 14, 2026 | 4:49 PM
Share

বয়স ষাটের কোঠায় হলেও বিনোদন দুনিয়ায় তাঁর এক একটি পদক্ষেপ আজও কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তিনি বলিউড সুপারস্টার সলমন খান। তবে গত শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইজান’কে দেখে কার্যত চোখ চড়কগাছ নেটিজেনদের। আপাদমস্তক কালো পোশাক, পেটানো চেহারা, গালে হালকা দাড়ি আর মাথা একেবারে কামানো! হ্যাঁ, চুল কেটে সাফ করে সম্পূর্ণ ন্যাড়া মাথায় জনসমক্ষে এলেন সলমন। আর তাঁর এই নতুন অবতার ঘিরেই এখন বলিপাড়ায় জল্পনা তুঙ্গে।

সলমন খানকে এই লুকে দেখা মাত্রই সিনেমা প্রেমীদের মনে উঁকি দিয়েছে ২০০৩ সালের ব্লকবাস্টার ছবি ‘তেরে নাম’-এর সেই আইকনিক চরিত্র ‘রাধে মোহন’-এর কথা। ছবির শেষাংশে ঠিক এই লুকেই পর্দায় ঝড় তুলেছিলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। সমাজমাধ্যমের কমেন্ট বক্সজুড়ে এখন একটাই দাবি— তবে কি আসতে চলেছে ‘তেরে নাম ২’? অনেকে তো লিখেই দিয়েছেন, “তাহলে কি সিক্যুয়েলের স্ক্রিপ্ট তৈরি?” যদিও নিজের এই রূপবদল নিয়ে সলমন নিজে এখনও মুখ খোলেননি। চরিত্রের প্রয়োজনে এর আগেও তিনি চুল ছোট করেছেন, কিন্তু এই সম্পূর্ণ ন্যাড়া মাথার লুক সত্যিই নজিরবিহীন।

সলমনের এই আচমকা ভোলবদল এমন এক সময়ে সামনে এল, যখন তিনি নিজের জীবনের এক ‘কলঙ্কিত অধ্যায়’ নিয়ে আইনি লড়াইয়ে ব্যস্ত। অতীতে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় তাঁর বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই এবার সিনেমা বানিয়েছেন পরিচালক ভরত শ্রীনাথ। আর এই ছবির চিত্রনাট্য নিয়েই চরম অস্বস্তিতে পড়েছেন প্রবীণ তারকা। সিনেমাটির প্রচার ও মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে ইতিমধেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন খান। এই আইনি টানাপোড়েনের মাঝেই অভিনেতার এই নতুন লুকের পেছনে কোনো মানসিক কারণ নাকি নতুন কোনও ছবির প্রস্তুতি— তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিতর্ক আর আইনি জটিলতাকে একপাশে সরিয়ে রেখে শনিবার রাতে অবশ্য চেনা মেজাজেই পাওয়া গেল সলমনকে। আমির খান প্রোডাকশনসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ন্যাড়া মাথাতেই আমির খান ও করিনা কাপুরের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দেন ভাইজান।

View this post on Instagram

A post shared by Snehkumar Zala (@sneyhzala)

তারকাখচিত এই সন্ধ্যায় আমিরের সাফল্য উদযাপনে হাজির ছিলেন কাজল, জুহি চাওলা, ইমরান খান থেকে শুরু করে বলিউডের এভারগ্রিন ডিভা রেখা। অনুষ্ঠানে আমিরের বোনকে জড়িয়ে ধরে রেখার ছবি তোলার মুহূর্তটি যেমন নজর কেড়েছে, তেমনই আমির খানের সঙ্গে ভবিষ্যতে কাজ করার সুপ্ত ইচ্ছেও প্রকাশ করেছেন রেখা। তবে সব তারকাদের উপস্থিতির মধ্যেও শনিবারের সন্ধ্যার সমস্ত আলো কেড়ে নিলেন সলমন এবং তাঁর এই নয়া ‘ নো হেয়ারস্টাইল’।

Follow Us