Debolina Nandy: ‘সারাজীবন এক অদ্ভুত জ্বালায় জ্বলতে হয়…’ ফের কীসের ইঙ্গিত দিলেন দেবলীনা?
Debolina Nandy Social Media Post: সোশ্যাল মিডিয়ায় যাঁদের রসায়ন ছিল অনেকের কাছেই ‘আইডল’, সেই সম্পর্কে এমন ফাটল দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। তবে ঘটনার পর থেকে দীর্ঘ ছয় মাস প্রবাহ নন্দী ছিলেন একেবারে মুখে কুলুপ এঁটে। মিডিয়ার ফোন বা ক্যামেরার সামনে আসেননি তিনি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিভি নাইন বাংলার কাছে নিজের নীরবতা ভেঙেছেন প্রবাহ।

বছরের শুরুতে গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার খবর ঘিরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। গানের শো সেরে ফেরার পথে ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় দেবলীনা ও তাঁর স্বামী পাইলট প্রবাহ নন্দীর দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এসেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় যাঁদের রসায়ন ছিল অনেকের কাছেই ‘আইডল’, সেই সম্পর্কে এমন ফাটল দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। তবে ঘটনার পর থেকে দীর্ঘ ছয় মাস প্রবাহ নন্দী ছিলেন একেবারে মুখে কুলুপ এঁটে। মিডিয়ার ফোন বা ক্যামেরার সামনে আসেননি তিনি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিভি নাইন বাংলার কাছে নিজের নীরবতা ভেঙেছেন প্রবাহ।
গত ছ’মাস প্রবাহ ছিলেন আলোচনার বাইরে। তবে সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি দেবলীনার আনা সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। প্রবাহের দাবি, দেবলীনার মেজাজ এবং আচরণের কারণেই তাঁদের সংসারে অশান্তির সূত্রপাত। সাক্ষাৎকারে প্রবাহ জানান, দেবলীনা অত্যন্ত ‘শর্ট টেম্পারড’ বা অল্পতেই রেগে যান। তিনি বলেন, “দেবলীনা কিন্তু এমনিতে খুব শর্ট টেম্পারড। ও আমাকে চড় মেরেছে, আবার পা ধরে ক্ষমাও চেয়েছে।” প্রবাহের দাবি, তাঁদের দাম্পত্য জীবনের অশান্তি কেবল ঘরের চার দেওয়ালেই সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, “আমরা যখন বেড়াতে গিয়েছি, তখনও আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ও চাইত, আমি ওর সব কথায় ‘হ্যাঁ’ বলব।” আর ঠিক এই আবহেই সোশাল মিডিয়ায় জীবন পাঠ নিয়ে নতুন পোস্ট করলেন দেবলীনা। এই পোস্টে দেবলীনা স্পষ্টই লিখলেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ কী। প্রবাহ নন্দীর নাম না নিলেও, নেটিজেনরা মনে করছেন, হয়তো এই পোস্টের মধ্যে দিয়ে নিজের জীবনে ওঠা সেই ঝড়কেই ইঙ্গিত করেছেন দেবলীনা নন্দী।
ঠিক কী লিখলেন দেবলীনা?
রবিবার দেবলীনা তাঁর ফেসবুকে দীর্ঘ একটি লেখা পোস্ট করেন। সঙ্গে ছিল তাঁর ছবিও। সেই পোস্টে দেবলীনা লিখলেন, ”মানুষের জীবনে সব থেকে কঠিন কাজ সঠিক মানুষ চেনা মানুষ চিনতে ভুল করলে সারাজীবন এক অদ্ভুত জ্বালায় জ্বলতে হয় সময় থাকতে বুঝে গেলে খুব ভালো নাহলে সবই গেল কিন্তু কিছু মানুষ বড় বোকা বুঝেও বোঝেনা। ভাবে যে ভালবাসলে সব কিছু ঠিক হয়ে যায়,সে যতই অবহেলিত হও না কেন যারা পর্দায় অভিনয় করে তাদের অভিনেতা অভিনেত্রী কিন্তু যারা নিত্য জীবনে অভিনয় করে গেছে একটা মানুষের জীবন ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের কে কি বলে ? হাসি পায় এটা ভেবে যে যাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে এই মন, সে যখন পিছনে অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে থাকে এবং নিজেকে সাধু প্রমাণ করতে চায়। জীবনে কিছু ঘটনা এমন ঘটে যায় যেটা পরবর্তী জীবন টাকে পুরো বদলে দেয়, মনের মধ্যে একটা অদ্ভুত ভয় ঢুকিয়ে দেয় যেটা ভুলে যাওয়া বা সেখান থেকে বেরিয়ে আসা রোজ বেচে থাকার জন্য লড়াই করার থেকেও কঠিন।”
ছ’মাস পর দেবলীনাকে নিয়ে প্রবাহ নন্দী মুখ খুলেছেন। তবে প্রবাহ বয়ান নিয়ে এখনও কিছু বলেননি দেবলীনা। তবে নতুন পোস্টে কি প্রবাহকেই ইঙ্গিত দিয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। এবার এই দাম্পত্য বিবাদ নতুন কোন মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
