বউয়ের টিউমার ধরা পড়তেই অন্য নায়িকার প্রেমে নায়ক, জোর চর্চা ফিল্মপাড়ায়

‘খতরোঁ কে খিলাড়ি’, ‘ইলাকা’ বা ‘সাহিবান’-এর মতো ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে পেশাদার সম্পর্কের চেয়েও তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নিত বারবার। শোনা যায়, একে অপরের প্রেমে রীতিমতো পাগল ছিলেন এই দুই তারকা।

বউয়ের টিউমার ধরা পড়তেই অন্য নায়িকার প্রেমে নায়ক, জোর চর্চা ফিল্মপাড়ায়

|

Mar 20, 2026 | 3:29 PM

নব্বইয়ের দশকে বলিউডের সবথেকে জনপ্রিয় জুটিদের নাম নিলেই সবার আগে উঠে আসবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের নাম। ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘ইলাকা’ বা ‘সাহিবান’-এর মতো ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে পেশাদার সম্পর্কের চেয়েও তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নিত বারবার। শোনা যায়, একে অপরের প্রেমে রীতিমতো পাগল ছিলেন এই দুই তারকা।

তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন তীব্র হয় ১৯৯১ সালে ‘সাজন’ ছবির শ্যুটিং চলাকালীন। সেই সময় এক প্রখ্যাত পরিচালক জানিয়েছিলেন, মাধুরীর প্রতি সঞ্জয়ের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো। শ্যুটিংয়ের ফাঁকে সঞ্জয়কে নাকি প্রায়ই মাধুরীর কানে কানে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যেত। এমনকি এক সাক্ষাৎকারে মাধুরী নিজেও সঞ্জয়কে তাঁর ‘প্রিয় সহ-অভিনেতা’ হিসেবে বর্ণনা করেছিলেন।

 

মাধুরীর ভাষায়, “আমার সবথেকে পছন্দের পার্টনার হলো সঞ্জয় দত্ত। ও আস্ত একটা জোকার… ওর গল্প শুনলে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই। কিন্তু একইসঙ্গে ও একজন জেন্টলম্যান। সঞ্জু মানুষ হিসেবে অসাধারণ, ওর মনটা খুব নরম। সাধারণত লোকে যা ভাবে তার উল্টোটা হলো ওর সেন্স অফ হিউমার। একমাত্র ওই আমাকে সবসময় হাসাতে পারে। ও কোনো মারপ্যাঁচে বিশ্বাসী নয়, ও খুব সহজ-সরল একজন মানুষ।”

সঞ্জয় ও মাধুরীর সম্পর্ক যখন তুঙ্গে, তখন সঞ্জয় বিবাহিত ছিলেন। তাঁদের প্রেমের খবর জানাজানি হতেই বিতর্কের মুখে পড়তে হয় মাধুরীকে। নীতিপুলিশদের একাংশ তাঁকে ‘ঘর ভাঙানি’ তকমা দিতেও ছাড়েননি। সম্পর্কের টানাপোড়েন এবং আইনি জটিলতার জেরে ১৯৯৭ সালে শেষ পর্যন্ত এই জুটির বিচ্ছেদ ঘটে। শোনা যায়, এই বিচ্ছেদ সঞ্জয় দত্তের ওপর মারাত্মক মানসিক প্রভাব ফেলেছিল। দীর্ঘ কয়েক দশক একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার পর কয়েক বছর আগে ‘কলঙ্ক’ ছবিতে ফের তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। নব্বইয়ের দশকের সেই অসম্পূর্ণ প্রেম আজও বলিউডের ইতিহাসের এক অন্যতম ট্র্যাজিক অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।

Follow Us