AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Result 2024: ফের সজলকে ছাপিয়ে গেলেন সায়ন্তিকা! ভোট ব্যবধান কমে মাত্র…

Sajal-Sayantika: কী যে হচ্ছে বরাহনগরে! ভোট গণনা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। বিকেল চারটে নাগাদও এগিয়ে ছিলেন বিজেপির সজল ঘোষ।

Election Result 2024: ফের সজলকে ছাপিয়ে গেলেন সায়ন্তিকা! ভোট ব্যবধান কমে মাত্র...
| Updated on: Jun 04, 2024 | 5:06 PM
Share

কী যে হচ্ছে বরাহনগরে! ভোট গণনা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। বিকেল চারটে নাগাদও এগিয়ে ছিলেন বিজেপির সজল ঘোষ। কিন্তু পাঁচটার ঘড়ি ছোঁয়ার আগেই ফের বদল। আবারও এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যবধান এতই কম যে শেষ মুহূর্তে ঘটে যেতে পারে যা কিছু। নির্বাচন কমিশন জানাছে, এখনও পর্যন্ত সজল পেয়েছে ২৪ হাজার ৭০২টি ভোট। অন্যদিকে সায়ন্তিকা পেয়েছেন ২৭ জাজার ৩০২টি ভোট। এখনও পর্যন্ত দু’জনের ব্যবধান প্রায় ২৮০০টি ভোটের।

সকাল থেকে এগিয়ে ছিলেন সজল ঘোষ। সে সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সায়ন্তিকা। তিনি বলেন, “প্রথম থেকে পিছিয়ে থাকা ভাল। সবাই নয়তো হতাশ হয়ে যাবে। প্রথমে একটু সবাই আনন্দ পাক, শেষে আমরা সব নিয়ে চলে যাব”। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। আর অপেক্ষা মাত্র কিছুক্ষণ। শেষ হাসি কে হাসেন এখন সেটাই দেখার।

এ বছর নির্বাচনে চর্চিত প্রার্থী সায়ন্তিকা। এই বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি সায়ন্তিকা। তা নিয়ে দলের উপর একগুচ্ছ অভিমান প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। এর পরেই তৃণমূলের তরফে তাঁকে বিধানসভার প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হয় তাঁকে। অভিমান ভুলে বরাহনগরেই গত দুই মাস যাবৎ বাড়ি ভাড়া নিয়ে জোরকদমে প্রচার চালিয়েছিলেন তিনি। আপাতত জগন্নাথে ভরসা তাঁর। কী হয়, উত্তেজনায় গোটা এলাকা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়