Shabana Azmi : সোয়াইন ফ্লু-তে আক্রান্ত শাবানা আজমি
Shabana Azmi Health Update: দিল্লির যন্তর মন্তরে টানা তিন দিন নিট (NEET) প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলনের পাশে সরব উপস্থিতি জানানোর পর শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে আপাতত সব ধরনের কর্মসূচি বাতিল করে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে।

প্রবল জ্বরে আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। চিকিৎসকদের পরীক্ষায় জানা গিয়েছে, শাবানা সোয়াইন ফ্লু অর্থাৎ এইচ১এন১ (H1N1) ভাইরাসে সংক্রামিত। দিল্লির যন্তর মন্তরে টানা তিন দিন নিট (NEET) প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলনের পাশে সরব উপস্থিতি জানানোর পর শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে আপাতত সব ধরনের কর্মসূচি বাতিল করে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে।
অভিনেত্রীর প্রতিনিধি দলের তরফে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, শাবানা আজমি বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শরীরে তীব্র জ্বর রয়েছে এবং সংক্রমণ রুখতে তাঁকে আগামী অন্তত পাঁচ দিনের জন্য নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, “শুক্রবার আন্দোলনস্থলে সশরীরে হাজির থাকার পূর্ণ ইচ্ছা ছিল শাবানাজির। তবে এইচ১এন১ পজিটিভ আসার পর এবং শরীরে ১০২ ডিগ্রি জ্বর থাকায় চিকিৎসকরা তাঁকে অবিলম্বে সব কাজ স্থগিত রেখে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”
View this post on Instagram
এদিকে শনিবার সোশাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা নিজেই অনুরাগীদের জানান এই প্রবীণ অভিনেত্রী। মাঠে নেমে আন্দোলনের ময়দানে থাকতে না পারার আফসোস ব্যক্ত করার পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন যে, অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকলেও যুবসমাজ ও শিক্ষার্থীদের এই ন্যায়সংগত লড়াইয়ে তাঁর পূর্ণ সমর্থন ও মানসিক উপস্থিতি সবসময় রয়েছে।
