AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সম্পত্তির নিরিখে কে এগিয়ে, শাহরুখপুত্র আরিয়ান নাকি কন্যা সুহানা?

বড় ছেলে আরিয়ান খান বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। অভিনয় নয়, বরং পরিচালনা ও ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণ করছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। তবে আরিয়ানের আয়ের মূল উৎস তাঁর ব্যবসা।

সম্পত্তির নিরিখে কে এগিয়ে, শাহরুখপুত্র আরিয়ান নাকি কন্যা সুহানা?
| Updated on: Mar 07, 2026 | 3:20 PM
Share

শাহরুখ খান ও গৌরী খানের তিন সন্তান— আরিয়ান, সুহানা ও আব্রাম। বড় ছেলে আরিয়ান এবং একমাত্র মেয়ে সুহানা ইতিমধ্যেই নিজেদের কেরিয়ারের ভিত মজবুত করতে শুরু করেছেন। তবে প্রশ্ন উঠেছে, বাবার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার আগে নিজেদের পরিশ্রমে কত টাকার মালিক হলেন এই দুই তারকা-সন্তান?

শাহরুখের ২৫ বছর বয়সী কন্যা সুহানা খান ইতিমধ্যেই বাবার পথ অনুসরণ করে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে তাঁর অভিষেক হয়। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে, যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় বাবা শাহরুখের সঙ্গেই দেখা যাবে তাঁকে।

রিপোর্ট অনুযায়ী, সুহানা খানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। কেবল অভিনয় নয়, রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে তাঁর। আলিবাগে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফার্মহাউস রয়েছে সুহানার নামে।

বড় ছেলে আরিয়ান খান বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। অভিনয় নয়, বরং পরিচালনা ও ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণ করছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। তবে আরিয়ানের আয়ের মূল উৎস তাঁর ব্যবসা। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘D’YAVOL X’ এবং প্রিমিয়াম অ্যালকোহল ব্র্যান্ডের হাত ধরে বিপুল মুনাফা করছেন তিনি। হিসেব বলছে, সম্পত্তির দৌড়ে সুহানার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আরিয়ান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা।

বাবার ৭৩০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য তো আছেই, তবে নিজের পায়ে দাঁড়িয়ে কয়েক কোটির সম্পত্তি তৈরি করে আরিয়ান ও সুহানা প্রমাণ করে দিয়েছেন যে, তাঁরা কেবল ‘স্টার কিড’ নন, বরং ভবিষ্যৎ সফল ব্যক্তিত্ব হওয়ার দৌড়েও শামিল।