মোদী পরিবারে বিয়ে করতে চলেছেন শ্রদ্ধা কাপুর! কবে বিয়ে? ফাঁস করলেন ঘনিষ্ঠ

২০২৪-এর শুরু থেকেই মুম্বইয়ের অলিগলিতে শ্রদ্ধা ও রাহুলকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু সমাজমাধ্যমে তাঁদের রসায়ন অন্য কথা বলে। মাঝে একবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও, একটি ‘বড়া পাও ডেট’-এর ছবি পোস্ট করে শ্রদ্ধা বুঝিয়ে দিয়েছিলেন যে, প্রেম এখনও জমাটি।

মোদী পরিবারে বিয়ে করতে চলেছেন শ্রদ্ধা কাপুর! কবে বিয়ে? ফাঁস করলেন ঘনিষ্ঠ

|

Mar 18, 2026 | 3:57 PM

কাপুর এবং কোলহাপুরে পরিবারের উত্তরাধিকারী শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে এখন সরগরম মুম্বই। ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে তাঁর প্রেম কি এবার পরিণয়ের দিকে এগোচ্ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরের মন্তব্যে সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল। যদিও সরাসরি ‘হ্যাঁ’ বলেননি তিনি, তবে তাঁর কথাগুলোই এখন নতুন সংকেত দিচ্ছে অনুরাগীদের।

নিজের ভাগ্নির বিয়ের খবর নিয়ে প্রশ্ন করা হলে তেজস্বিনী কিছুটা রহস্য রেখেই বলেন, “সত্যি বলতে, এই খবরটি আমার কাছেও নতুন। আমি এ ব্যাপারে কিছু জানি না।” তবে পরিবারের ঐতিহ্য নিয়ে শ্রদ্ধার সাফল্যে তিনি দারুণ গর্বিত। মাসির কথায়, “শ্রদ্ধা আমাদের কোলহাপুরে পরিবারের নামকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। পদ্মিনী কোলহাপুরের দেখানো পথে শ্রদ্ধা যেভাবে নিজের দায়িত্ব সামলাচ্ছেন, তাতে আমরা অত্যন্ত খুশি।” মাসির এই সস্নেহ প্রশস্তি কি তবে আসন্ন কোনও উৎসবের ইঙ্গিত? প্রশ্নটা রয়েই যাচ্ছে।

২০২৪-এর শুরু থেকেই মুম্বইয়ের অলিগলিতে শ্রদ্ধা ও রাহুলকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু সমাজমাধ্যমে তাঁদের রসায়ন অন্য কথা বলে। মাঝে একবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও, একটি ‘বড়া পাও ডেট’-এর ছবি পোস্ট করে শ্রদ্ধা বুঝিয়ে দিয়েছিলেন যে, প্রেম এখনও জমাটি।

শুধু ডিনার ডেট নয়, বর্তমানে শ্রদ্ধার পারিবারিক এবং ধর্মীয় অনুষ্ঠানেও রাহুলের উপস্থিতি নজর কাড়ার মতো। ‘লালবাগচা রাজা’-র দর্শন হোক বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পুল-পার্টি— রাহুল আর শ্রদ্ধা এখন অবিচ্ছেদ্য। এমনকি ক্রিকেটার ঈশান কিষাণের মতো বন্ধুদের সঙ্গেও তাঁদের গ্রুপ ছবি প্রায়ই ভাইরাল হয়। মিরর সেলফি থেকে শুরু করে লং ড্রাইভ— রাহুলের সঙ্গে শ্রদ্ধার এই ‘কোয়ালিটি টাইম’ দেখে অনুরাগীদের ধারণা, বিয়ের ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

কোলহাপুরে পরিবারের এই উজ্জ্বল নক্ষত্র কবে রাজকীয় ঢঙে মোদী পরিবারের সদস্য হন, এখন সেটাই দেখার।

Follow Us