অনুপমের হাতে ক্রিকেট ব্যাট; বিয়ের পর পেশা পরিবর্তন? বলছেন, “আমি সেই মানুষটা আর নেই…”
Anupam Roy: তিনি খেলতে বরাবরই খুব ভালবাসেন। ফুটবল প্রথম ভালবাসা। কিন্তু ক্রিকেট খেলতেও দারুণ ভালবাসেন অনুপম। এবার গান ভুল ক্রিকেট ব্যাট তুলে নিলেন হাতে। একের পর এক ছক্কা হাকাচ্ছিলেন, চার মারছিলেন গায়ক-সঙ্গীত পরিচালক। তা হলে কি বিয়ের পর পেশা পরিবর্তন করলেন গায়ক?

পরিবারের গুরুজনকে সঙ্গে নিয়ে পুরুলিয়ায় গিয়েছেন অভিনেতা- পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা সমাজসেবী পিয়া চক্রবর্তী। বিয়ের পর বিদেশ ভ্রমণ করেছেন তারকা দম্পতি। এবার পলাশে রাঙানো পুরুলিয়ায় দোলের আগে ঘুরে এলেন পরম-পিয়া। অন্যদিকে কি করছেন পিয়ার প্রাক্তন স্বামী গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়। তিনি নীল রঙের টি শার্ট পড়ে হাতে ক্রিকেট ব্যাট তুলেছেন। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন খেলার মাঠে। তা হলে কি গান ছেড়ে ক্রিকেটে মন দিলেন অনুপম?
রবিবারের অলস দুপুর। একদিকে যেমন পিয়া এবং পরমব্রত পুরুলিয়ার লাল মাটিতে পলাশ ফুলের মাঝে দিনটা কাটালেন। অন্যদিকে অনুপম ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের সঙ্গে খেললেন ক্রিকেট। না না, তিনি পেশা পরিবর্তন করেননি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যে অনুপমের খুব প্রিয়, তা ভাল করে বুঝিয়ে দিলেন রবিবার। হাতে ব্যাট নিয়ে নেমে পড়েছেন খেলতে। একের পর এক ছক্কা এবং চার মারছিলেন। তা দেখে অনুপমের অনুগামীরা মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। ভিডিয়ো শেয়ার করতেই ভার্চুয়াল হাততালি ভর্তি হয়ে গিয়েছিল অনুপমের ইনস্টাগ্রামে। নেপথ্য সঙ্গীত হিসেবে বাজছিল, “আমি সেই মানুষটা আর নেই…”। গানটা অনুপমেরই লেখা।
পিয়া-পরমব্রত বিয়ে করেছেন ২৭ নভেম্বর, ২০২৩। পিয়ার সঙ্গে অনুপমের দাম্পত্যজীবন বেশ কয়েক বছরের। সেই দাম্পত্যে চির ধরে এবং তাঁরা আলাদা হয়ে যান। পিয়া বিয়ে করেছেন অনুপমেরই কাছের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়কে। যে পরমব্রতর জন্য সিনেমায় সবচেয়ে বেশি গান তৈরি করেছেন অনুপম। ফলে পিয়া-পরমের বিয়ের পর অনুপমকে করুণার পাত্র তৈরি করেছিল সোশ্যাল মিডিয়া। পরমব্রতর কপালে জুটে ছিল ‘বউ চোর’ তকমা। অযথা কাটাছেঁড়া সহ্য করেছিলেন পিয়া। তারপর ২ মার্চ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সু-গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছিলেন অনুপম। তিনিও আর একা নেই।
