
দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দীর দাম্পত্য কলহ এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। গত কয়েকমাস ধরে দেবলীনা তাঁর স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। এমনকী, জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। দেবলীনার করা বধূ নির্যাতনের অভিযোগের পাহাড় যখন ক্রমশ বাড়ছে, তখন এতদিন স্পিকটি নট ছিলেন প্রবাহ। তবে এবার নিরবতা ভেঙে সরাসরি সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থানের কথা জানান দিলেন তিনি। কলকাতা ছেড়ে এই মুহূর্তে অন্য দেশে পাড়ি দিয়েছেন এই বিমানচালক।
কোথায় রয়েছেন প্রবাহ?
সোশাল মিডিয়ায় একের পর এক গান পোস্ট করছেন দেবলীনা। শো করছেন চুটিয়ে। কয়েক মাস আগে যেভাবে দেবলীনার জীবনে আচমকা ঝড় উঠেছিল, তা যেন আজ অনেকটাই স্তব্ধ। তবে এই গোটা বিতর্কে বারং বারং দেবলীনা নানা কথা বললেও, তাঁর স্বামী প্রবাহ নন্দী কিন্তু প্রথম থেকেই চুপ। তাঁক কখনই কোনও রকম মন্তব্য করতে দেখা যায়নি। এমনকী, সোশাল মিডিয়াতেও কখনও নিজের মনের কথা প্রকাশ করেননি তিনি। তবে সম্প্রতি প্রবাহ নন্দীর ইনস্টাগ্রাম স্টোরি থেকেই ফাঁস হয়েছে তাঁর বর্তমান অবস্থান। জানা গিয়েছে, তিনি এখন মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। ‘রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ (Ras Al Khaimah International Airport) থেকে একটি ছবি শেয়ার করেছেন প্রবাহ। যেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে এবং বিমানের আবহ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর লেখা ক্যাপশনটি।
নিজের ছবির ওপর প্রবাহ লিখেছেন, “যুদ্ধক্ষেত্র থেকে… কর্তব্যের ডাক”। পেশায় পাইলট হওয়ায় তাঁকে দীর্ঘ সময় দেশের বাইরে কাটাতে হয়, আর এবারও ডিউটির খাতিরেই তিনি মরুশহরে পাড়ি দিয়েছেন তা স্পষ্ট করেছেন প্রবাহ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এবারও একটি শব্দ খরচ করেননি দেবলীনার পাইলট স্বামী।
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করলেও সেই সুখের সংসারে এখন ভাঙনের সুর। দেবলীনা বারবার সংবাদমাধ্যমের সামনে এসে দাবি করেছেন, তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। অন্যদিকে, প্রবাহ এতদিন মুখ না খুললেও বিদেশের মাটি থেকে তাঁর এই স্টোরি বুঝিয়ে দিচ্ছে যে, তিনি এখন নিজের পেশা ও জীবন নিয়ে ব্যস্ত থাকতে চান।