AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের! ‘লজ্জা শরম বলে…’

Salman Khan Brother: দীর্ঘ দিন সীমা সাজদেহর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সোহেল। যদিও ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের দু'জনে মিলেই মানুষ করছেন ওঁরা। দু'জনের মধ্যে নেই কোনও তিক্ত সম্পর্ক।

অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের! 'লজ্জা শরম বলে...'
অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের
| Updated on: Apr 14, 2024 | 7:33 PM
Share

সোহেল খানকে চেনেন? সম্পর্কে সলমন খানের ভাই তিনি। সেই সোহেলই এবার এমন কাণ্ড শেয়ার করলেন যা শুনলে লজ্জায় চোখ ঢাকবেন আপনি। মনে প্রশ্ন উঠতেই পারে, ‘এও সম্ভব’! সম্প্রতি আরহান খানের চ্যাট শো-য়ে এসে সোহেল জানিয়েছেন, একবার তাঁর এক তৎকালীন প্রেমিকার মা’কে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কীর্তি ঘটিয়ে ফেলেছিলেন তিনি। সোহেল জানান, তাঁর সেই প্রেমিকার বাড়িতে ‘ডার্ক রুম’ খেলছিলেন তাঁরা। পুরো ঘর অন্ধকার। এক অন্ধকার আলমারিতে লুকিয়ে ছিলেন সোহেল। সেই একই আলমারিতে লুকিয়ে ছিলেন তাঁর প্রেমিকার মা’ও। সোহেল বুঝতে পারেননি তাঁর সঙ্গে একই আলমারিতে যিনি লুকিয়েছেন তিনি আদপে তাঁর প্রেমিকা নন, তাঁর মা।

সোহেলের কথায়, “এতটাইন অন্ধকার ছিল কিছুই বুঝছিলাম না। পাশের ওই নারীমূর্তিকে ছুঁতে শুরু করতেই দেখি মুখ চেপে হাসির আওয়াজ। আমিও হাসি। এমন সময়েই ঘরের সব লাইট জ্বলে ওঠে। আমরাও ওই আলমারি থেকে বের হয়ে আসি। সবাই জিজ্ঞাসা করতে থাকে, কী হয়েছে?” কিন্তু কী যে হয়েছে, তা বলবেনই বা কী করে সোহেল? সোহেলের এই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশের কটাক্ষেরও মুখোমুখি হয়েছে তিনি। তাঁদের প্রশ্ন, “লজ্জা শরম বলে কি কিছুই নেই? আর এ কেমন ভালবাসা, যেখানে মা-মেয়ে গুলিয়ে যায়?”

দীর্ঘ দিন সীমা সাজদেহর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সোহেল। যদিও ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের দু’জনে মিলেই মানুষ করছেন ওঁরা। দু’জনের মধ্যে নেই কোনও তিক্ত সম্পর্ক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?