AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soham Chakraborty: সোহমের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টের, কোন বিপাকে পড়তে পারেন অভিনেতা?

Soham Chakraborty anticipatory bail rejected: এবার বড়সড় ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টেও। পুলিশি গ্রেফতারি এড়াতে অভিনেতা যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ফলস্বরূপ, জল যে আরও দূর গড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

Soham Chakraborty: সোহমের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টের, কোন বিপাকে পড়তে পারেন অভিনেতা?
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 5:10 PM
Share

টলিউড অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আইনি বিপত্তি কাটছেই না। সিনেমার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ইতিমধ্যেই কোণঠাসা অভিনেতা। এবার বড়সড় ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টেও। পুলিশি গ্রেফতারি এড়াতে অভিনেতা যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ফলস্বরূপ, জল যে আরও দূর গড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

আইনি লড়াইয়ের সূত্রপাত গত জুন মাসে। বালুরঘাটের বাসিন্দা তরুণ দাস নামে এক ব্যক্তি হাইকোর্টের দারস্থ হন। তাঁর অভিযোগ, একটি সিনেমায় অভিনয়ের কথা বলে এবং ছবি তৈরির প্রতিশ্রুতি দিয়ে সোহম চক্রবর্তীর সংস্থাকে দফায় দফায় মোট ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে সেই আর্থিক লেনদেন হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেমন ছবির কোনও কাজ এগোয়নি, তেমনই টাকা ফেরত মেলেনি। উলটো দিকে, বিনিয়োগ করা টাকা ফেরত চাইতে গেলে উলটো তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলে বিস্ফোরক অভিযোগ তোলেন ওই প্রযোজক।

এই পরিস্থিতিতে গত বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ওঠে এই মামলার শুনানি। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত সোহম চক্রবর্তীর আগাম জামিনের আর্জি সরাসরি নাকচ করে দেয়। আদালতের এই রায়ের পর থেকেই অভিনেতার গ্রেফতারির আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে Tv9Bangla-কে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ”এটা একেবারেই আদালতের ব্যাপার। নিশ্চয়ই আদালত বুঝেছেন যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ খুবই গ্রহণযোগ্য অভিযোগ, পুলিশের অধিকার রয়েছে, সোহমকে হেফাজতে নিয়ে তদন্ত করার। এই নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কেন তৃণমূল মানেই এই ধরনের অভিযোগের সঙ্গে যুক্ত। এটা সবাই জানে এবং তাঁদেরকে হেফাজতে নিতেই হবে পুলিশকে। সমস্ত আদালতও এই বিষয়টা বুঝতে পেরেছে। এতে আদালত যা নির্দেশ দেবে, সেটাই হবে। এই নিয়ে যদি ওর সুপ্রিম কোর্টে যান, সেখানে হেরেও অন্য কোথায় যেতে পারেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই।”

Follow Us