AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বহু মানুষ আমায়…’ জন্মদিনে ভগবানের কাছে কী প্রার্থনা করলেন সোহিনী?

Sohini Sarkar: শেষ এক মাসে তাঁর এক অন্য রূপ দেখেছেন দর্শক। তাঁকে নিয়ে আলোচনাও কম হয়নি। কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। তিনি হলেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাই তো এ বছরের জন্মদিনটাও সে ভাবে পালন করেননি নায়িকা। জন্মদিনের ২৪ ঘণ্টা পার করে ফেলার পর একটি পোস্ট করলেন অভিনেত্রী।

'বহু মানুষ আমায়...' জন্মদিনে ভগবানের কাছে কী প্রার্থনা করলেন সোহিনী?
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 9:59 PM
Share

শেষ এক মাসে তাঁর এক অন্য রূপ দেখেছেন দর্শক। তাঁকে নিয়ে আলোচনাও কম হয়নি। কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। তিনি হলেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাই তো এ বছরের জন্মদিনটাও সে ভাবে পালন করেননি নায়িকা। জন্মদিনের ২৪ ঘণ্টা পার করে ফেলার পর একটি পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে মা এবং পরিবারের সকলের সঙ্গে মন্দিরের দালানে বসে রয়েছেন নায়িকা।

পরনে হলুদ শাড়িতে দেখা গেল নায়িকাকে। চলতি বছরের জন্মদিনটা যে তাঁর মন খারাপের মধ্যেই কাটছে সে কথা আগেই জানানো হয়েছিল নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে। জন্মদিনে ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী সেই ছবিই ভাগ করে নিয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমাদের বাড়ির কাছে মায়ের মন্দির, খুব সুন্দর পরিবেশ। ১লা অক্টোবর জন্মদিন উপলক্ষে পুজো দিতে গিয়েছিলাম। বহু মানুষ ভালোবাসা জানিয়েছেন, স্নেহ দিয়েছেন , আশীর্বাদ করেছেন। সবার জন্য একরাশ ভালোবাসা , প্রণাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন ।”

জন্মদিন কী ভাবে পালন করেন নায়িকা? তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরে নায়িকার জন্মদিনটা সত্যিই অন্য রকম। তাঁর জন্মদিনে তেমন কোনও সেলিব্রেশন হচ্ছে না। সোহিনী এবং শোভন যে বাড়িতে থাকেন। সেখানেই সারাটা দিন রয়েছেন নায়িকা। তাঁর মা এবং শোভনের মা-বাবা সবাই এই বাড়িতে আসবেন। যেমন ঘরোয়া খাওয়া দাওয়া হয় তেমনটাই হবে। না এবারে কোনও বন্ধুও আসছেন না তাঁর বাড়িতে। একদম নিজের মতো বাড়িতে থাকতে চান অভিনেত্রী। ব্যস এভাবেই সারা দিনটা কাটাচ্ছেন তিনি। উল্লেখ্য,আরজি কাণ্ডের পর সরব হতে দেখা গিয়েছে সোহিনীকে। রাতের পর রাত জেগেছেন। জুনিয়র চিকিত্‍সকদের লড়াইয়ে শামিল হয়েছেন অভিনেত্রী। এই দেশে নিজের সন্তান আনতে চান না এমন বক্তব্যও রেখেছেন নায়িকা। তাই এই পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশে নিজের জন্মদিন পালন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সোহিনীর।

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?