AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonu Nigam: হাসপাতাল থেকে বাড়ি ফিরেই কোটি টাকার সম্পত্তি কিনলেন সোনু নিগম!

Sonu Nigam Surgery,: অপারেশন থিয়েটারে শায়িত অবস্থাতেই গান গাওয়ার ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক ঝড় তুলেছিল। আপাতত তিনি ধীরগতিতে সুস্থ হয়ে উঠছেন। তবে এই শারীরিক প্রতিকূলতার মাঝেই মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে কোটি টাকার একটি বাণিজ্যিক জায়গা কিনে চমক দিলেন তিনি।

Sonu Nigam: হাসপাতাল থেকে বাড়ি ফিরেই কোটি টাকার সম্পত্তি কিনলেন সোনু  নিগম!
| Updated on: Aug 14, 2026 | 6:06 PM
Share

এবার বলিপাড়ার তারকাদের পথে হেঁটে রিয়েল এস্টেট জগতে মোটা অঙ্কের বিনিয়োগ করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। সম্প্রতি এক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল এই কণ্ঠশিল্পী। অপারেশন থিয়েটারে শায়িত অবস্থাতেই গান গাওয়ার ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক ঝড় তুলেছিল। আপাতত তিনি ধীরগতিতে সুস্থ হয়ে উঠছেন। তবে এই শারীরিক প্রতিকূলতার মাঝেই মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে কোটি টাকার একটি বাণিজ্যিক জায়গা কিনে চমক দিলেন তিনি।

তথ্য অনুযায়ী, আন্ধেরি লোখন্ডওয়ালা রোডের সুন্দরবন কমপ্লেক্সে অবস্থিত ‘অ্যাস্টন বিল্ডিং’-এর উঁচু তলায় ২৫৮.৩৩ বর্গফুটের একটি অফিস স্পেস কিনেছেন সোনু নিগম। ‘সিঙ্গুলার হেলথ প্রাইভেট লিমিটেড’-এর থেকে নেওয়া এই সম্পত্তিটির মূল দাম রাখা হয়েছিল ১ কোটি টাকা। এর পাশাপাশি ৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। সব মিলিয়ে এই প্রপার্টি কিনতে শিল্পীর খরচ পড়েছে মোট ১.০৬ কোটি টাকা। প্রতি বর্গফুটের গড় দাম পড়েছে প্রায় ৩৮,৭১০ টাকা। সরকারি নথি অনুযায়ী, মূল ১ কোটি টাকার মধ্যে ৯৯ লক্ষ টাকা বিক্রেতাকে দেওয়া হয়েছে এবং বাকি ১ লক্ষ টাকা টিডিএস (TDS) বাবদ কাটা রাখা হয়েছে।

নতুন এই অফিস স্পেসটি কেনার পেছনে তাঁর পুরনো বেশ কিছু রিয়েল এস্টেট চুক্তির অবদান রয়েছে। ‘সিআরই ম্যাট্রিক্স’-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল (২০২৬) মাসে সাভেলে গ্রামের নিজস্ব কয়েক বিঘা জমি ১.৯৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন সোনু। এরপর মে মাসেই ওই একই অঞ্চলের আরও কিছুটা জমি ৯৫ লক্ষ টাকায় হস্তান্তরিত করেন তিনি। শুধু সম্পত্তি বিক্রিই নয়, এর আগে গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে সান্তাক্রুজ ইস্টের একটি অফিস স্পেস মাসে প্রায় ১৯ লক্ষ টাকায় ভাড়ায় লিজ দিয়েও বড় অঙ্কের আয় সুনিশ্চিত করেছিলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ