AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার্তিকের জন্য সোনুকে ‘ইগনোর’! ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন গায়ক

Sonu Nigam: চোখে জল সোনু ভক্তদের। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা। একবাক্য বলছেন, 'এমনটাও হয়'!

কার্তিকের জন্য সোনুকে 'ইগনোর'! ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন গায়ক
ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন গায়ক
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 6:55 PM
Share

চোখে জল সোনু ভক্তদের। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা। একবাক্য বলছেন, ‘এমনটাও হয়’! সোনু নিগম ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে তিনি আবেগ। আর তাঁকেই নাকি ভুলতে বসেছে এই নতুন প্রজন্ম? কী ঘটেছে? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ‘ভুলভুলাইয়া ৩’র গান মুক্তির দিন আয়োজিত এক অনুষ্ঠানের। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ও সোনু নিগম। আচমকাই তাঁদের দিকে ছুটে যান একঝাঁক শিশু। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন সোনুর পা ছুঁয়ে প্রণাম করলেও সকলেই ব্যস্ত হয়ে পড়ে কার্তিককে নিয়ে। গায়ককে কার্যত ধাক্কা দিয়ে ছুটে চলে যায় এই প্রজন্মের হার্টথ্রবের কাছে।

জায়গা ছেড়ে দেন সোনু। অদ্ভুত হাসি ফুটে ওঠে মুখে। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। –‘এমনটাও হয়’? তাঁর ‘ফ্যালফ্যাল দৃষ্টি’ চোখে পড়েছে ভক্তদের। হতাশায় ভেঙে পড়েছেন তাঁরা। ভিডিয়ো ভাইরাল হতেই একজন লেখেন, “এই প্রজন্মের জন্য খারাপ লাগে। এই মানুষটিকেও অবজ্ঞা!” আর একজন লেখেন, “কিছু বলার নেই। অবাক হয়ে যাচ্ছি! এমনটাও সম্ভব।”

১৯৯০ সালে প্রথম ডেবিউ হয় সোনু নিগমের। এর পর একের পর এক হিট দিয়েছেন সঙ্গীতজগৎকে। আজও দিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। তবু সময় থেমে থাকে না। এই ভিডিয়ো দেখে তাই নেটিজেনদের প্রশ্ন, নতুন প্রজন্মের কাছে সোনু নিগম কি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললেন? উত্তর যদিও অজানা।

Sonu Nigam gets ignored as kids mob Kartik Aaryan at Bhool Bhulaiyaa 3 song launch, fans saddened to see this !! byu/IndianByBrain inBollyBlindsNGossip

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী