AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চার বছর হাতে কাজ ছিল না! প্রাক্তন প্রেমিককে কী বলেছিলেন শুভশ্রী?

Subhashree Ganguly: এই মুহূর্তে বৃহস্পতি যেন তুঙ্গে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এক দিকে যেমন সামলাচ্ছেন নিজের পরিবার। তেমনই আবার অন্য দিকে কাজও সামলে চলেছেন সমান তালে। দুই সন্তানের মা তিনি। ফলে দায়িত্বও এখন অনেকটা। তবে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করার পর যেন কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন নায়িকা এটা অনেকেই মনে করেন।

চার বছর হাতে কাজ ছিল না! প্রাক্তন প্রেমিককে কী বলেছিলেন শুভশ্রী?
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 5:56 PM
Share

এই মুহূর্তে বৃহস্পতি যেন তুঙ্গে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এক দিকে যেমন সামলাচ্ছেন নিজের পরিবার। তেমনই আবার অন্য দিকে কাজও সামলে চলেছেন সমান তালে। দুই সন্তানের মা তিনি। ফলে দায়িত্বও এখন অনেকটা। তবে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করার পর যেন কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন নায়িকা এটা অনেকেই মনে করেন। তবে একটা সময় ছিল বড় পর্দা থেকে দীর্ঘ দিন দূরে সরে এসেছিলেন নায়িকা।

‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর অনেক দিন তাঁকে দেখা যায়নি বড় পর্দায়। বর্তমানে তাঁর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শুভশ্রীর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন তিনি। সেই সঙ্গে রয়েছে একগুচ্ছ এন্ডর্সমেন্ট। কিন্তু যখন কেরিয়ারের টালমাটাল অবস্থায় ছিলেন অভিনেত্রী। সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।অনেক দিন আগে একটি রিয়্যালিটি শো-এ মা-বাবার সঙ্গে এসেছিলেন শুভশ্রী। সেখানেই তিনি তাঁর কেরিয়ার এবং ভাঙা প্রেম সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই সময় তাঁর বিয়েও হয়নি।

অভিনেত্রী বলেন, “পরাণ যায় ছবিটির পর অনেক দিন আমার কাছে কোনও কাজ ছিল না। প্রায় চার বছর বাড়িতে ছিলম। সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ছিল। আমি কারও দিকে এ বিষয়ে আঙুল তুলতে পারব না। কারণ, জোর করে কেউ কাউকে দিয়ে কোনও কাজ করাতে পারে না। তখন তাঁকে আমি বলেছিলাম আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। কারণ এখান থেকে আমার হারানোর কিছু নেই। সত্যিই আমার কিছু নেই। মা-বাবাকে তো সবটা বলতে পারতাম না। তবে এটা ঠিক যে ওরা বুঝতে পারত। কিন্তু এখন আমি খুশি। জীবনে যা সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক বলে মনে হয়।” বর্তমানে চুটিয়ে কাজ করছেন শুভশ্রী। তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।