বাড়িতে কান্নার রোল, ভয়ানক আহত! এখন কেমন আছে সুদীপার ছেলে?

Sudipa chatterjee: গতকাল অর্থাৎ বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ছোট্ট আদিদেবকে। ব্যথা আছে। চিকিৎসক প্রথমটায় অস্ত্রোপচারের কথা বললেও সুদীপার পরিবার তাতে রাজি হয়নি।

বাড়িতে কান্নার রোল, ভয়ানক আহত! এখন কেমন আছে সুদীপার ছেলে?
সুদীপা চট্টোপাধ্যায়।

Feb 08, 2024 | 4:55 PM

দিন দুয়েক আগেই বাড়ির কুকুরের কামড়ে ভয়াবহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ছোট্ট আদিদেব চট্টোপাধ্যায়কে, সম্পর্কে যিনি সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান। হয়েছিল মারাত্মক রক্তক্ষরণ। ছিড়ে গিয়েছিল পায়ের তিনটি টিস্যু, এমনকি বাবা অগ্নিদেবও নিজেকে ধরে রাখতে পারছিলেন না। সমানে কেঁদে যাচ্ছিলেন ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে, টিভিনাইন বাংলাকে এমনটাই জানিয়েছিলেন সুদীপা। এখন কেমন আছে সে?

গতকাল অর্থাৎ বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ছোট্ট আদিদেবকে। ব্যথা আছে। চিকিৎসক প্রথমটায় অস্ত্রোপচারের কথা বললেও সুদীপার পরিবার তাতে রাজি হয়নি। তাই বাড়িতে নিয়ে এসেই চিকিৎসা হচ্ছে তার। এদিন ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সুদীপা। ভক্তদের যাবতীয় চিন্তার খানিক অবসান ঘটিয়ে তিনি লেখেন,”সকলের ভালবাসা ও আশীর্বাদে আমাদের ছোট্ট আদি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে। আপাতত ও বিপদ্মুক্ত। সকলের ভালবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।”

একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন সুদীপা। গত বছর তাঁর পোষ্যকে হারিয়েছিলেন তিনি। এরপর তাঁর স্বামী অসুস্থ হন। মা-ও অসুস্থ হন। এই বছর জানুয়ারি মাসে প্রয়াত হন মা। এবার ছেলের সঙ্গে ঘটে গেল এই ঘটনা। তিনি যেন নিজেও ক্লান্ত। বলছিলেন, “পরীক্ষা দিতে তো কোনওদিনই ভালবাসতাম না, তাও জানি না ভগবান কেন এভাবে পরীক্ষা নিচ্ছে আমার। আর পারছি না, ভাল লাগছে না।” এই কঠিন সময় তিনি দ্রুত কাটিয়ে উঠুন, এমনটাই চাইছেন তাঁর কাছের মানুষেরা।

Follow Us