AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অন্য বাড়িতে তো উনি…’, গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক স্ত্রী সুনীতা, এবার কী ফাঁস করলেন?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুনীতা একটি ফিল্মি পার্টিতে হাজির হয়েছিলেন। সেখানে পাপারাজ্জিদের ক্য়ামেরার সামনে পড়তেই গোবিন্দাকে নিয়ে ফস করে একটি মন্তব্য করে ফেলেন।

'অন্য বাড়িতে তো উনি...', গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক স্ত্রী সুনীতা, এবার কী ফাঁস করলেন?
| Updated on: Mar 01, 2025 | 1:16 PM
Share

৬ মাস আগেই নাকি ডিভোর্স ফাইল করেছিলেন গোবিন্দা ও সুনীতা। অন্তত, তাঁদের আইনজীবী এমনটাই মন্তব্য করেছেন। এবং এর সঙ্গে জানিয়েছেন, এক ব্যক্তিগত কারণেই দুজনে, দুই বাড়িতে আলাদা থাকেন। এসব নিয়ে অবশ্য গোবিন্দা চুপ করে রয়েছেন। তবে ফের একবার মুখ খুললেন স্ত্রী সুনীতা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুনীতা একটি ফিল্মি পার্টিতে হাজির হয়েছিলেন। সেখানে পাপারাজ্জিদের ক্য়ামেরার সামনে পড়তেই গোবিন্দাকে নিয়ে ফস করে একটি মন্তব্য করে ফেলেন। যা শুনে সবাই তো হতবাক। গোবিন্দার প্রসঙ্গ উঠতেই, সুনীতা বলেন, উনি তো অন্য বাড়িতে ভ্যালেন্টাইনকে নিয়ে থাকেন! সুনীতার মুখে এমন কথা শুনেই ফের হইচই বলিউডে।

গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে ‘রব নে বনাদি জোড়ি’। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা যা বললেন, তা কিন্তু বেশ দুশ্চিন্তার। নিন্দুকরা বলছেন, সুনিতা হয়তো তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে বিচ্ছেদের ইঙ্গিতই দিয়েছেন!

সম্প্রতি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ৩৭ বছরের দাম্পত্য হলেও, বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকেন গোবিন্দা ও সুনিতা। আর সুনিতার সঙ্গে থাকেন তাঁর দুই সন্তান। সুনিতা যে ফ্ল্য়াটে থাকেন, তাঁর উলটো দিকের বাংলোতেই থাকেন গোবিন্দা। নিয়মিত তাঁদের নাকি কথাও হয় না।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন