AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TRAI New Rule: স্মার্ট টিভিতে লাইভ টিভি দেখেন? একগাদা নিয়ম কিন্তু বদলাচ্ছে এবার

TV: এই নিয়ম তৈরির প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। ওই দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রক ফাস্ট পরিষেবার জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরির বিষয়টি ট্রাই-এর কাছে পাঠায়। এরপর ক্রমে ক্রমে নানা বিশ্লেষণ পর্যালোচনা করে ট্রাই সুপারিশগুলো চূড়ান্ত করে প্রকাশ করেছে।

TRAI New Rule: স্মার্ট টিভিতে লাইভ টিভি দেখেন? একগাদা নিয়ম কিন্তু বদলাচ্ছে এবার
ফাইল ছবিImage Credit: Unsplash
| Updated on: Oct 29, 2026 | 6:09 PM
Share

নয়াদিল্লি: ইন্টারনেটের মাধ্যমে স্মার্ট টিভি, মোবাইল বা ওয়েবসাইটে যাঁরা লাইভ টিভি দেখেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। এই পদক্ষেপের আওতায় আসতে পারে ফ্রি অ্যাডস সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন বা FAST পরিষেবাও। এই নতুন প্রস্তাবে লাইভ টিভি অ্যাপ পরিচালনাকারী সংস্থা, স্মার্ট টিভি নির্মাতা ও অপারেটিং সিস্টেম প্রদানকারীদের জন্য নির্দিষ্ট দায়িত্ব ঠিক করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, গ্রাহকদের অভিযোগের সমাধান ও টিভির দর্শকসংখ্যা মাপার ব্যবস্থাতেও পরিবর্তনের কথা বলা হয়েছে।

১- লাইভ টিভি অ্যাপের জন্য আলাদা বিভাগ তৈরির প্রস্তাব- TRAI ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত টিভি দেখানোর অ্যাপগুলিকে টিভি চ্যানেল ভাগ করার সুপারিশ করেছে। এই বিভাগের নাম হবে Application-based Linear Telivision Distribution বা ALTD। এই ধরণের অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত টিভি চ্যানেল ইন্টারনেটে দেখা যায়। স্মার্ট টিভি, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ইন্টারনেট সংযোগযুক্ত অন্যান্য ডিভাইসের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা সম্ভব। এর মধ্যে রয়েছে FAST প্ল্যাটফর্মও। এই পরিষেবাতে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে বিনামূল্যে টিভি চ্যানেল দেখানো হয়।

২- ট্রাই এর সুপারিশ অনুযায়ী, ALTD পরিষেবা চালু করার জন্য সংশ্লিষ্ট অ্যাপ পরিচালনাকারী সংস্থাকে অনুমোদন নিতে হতে পারে। পরিষেবার নিয়ম মেনে চলার দায়িত্বও মূলত ওই সংস্থার উপর থাকবে। এই অনুমোদনের জন্য একটি জাতীয় স্তরের ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আবেদন প্রক্রিয়ার ফি হবে ১০ হাজার টাকা ও এককালীন এন্ট্রি ফি হবে ১ লক্ষ টাকা। আলাদা অনুমোদন ফি, ব্যাঙ্ক গ্যারান্টির জন্য টাকা জমা রাখার প্রস্তাব দেওয়া হয়নি।

৩- নতুন প্রস্তাব অনুযায়ী, স্মার্ট টিভি নির্মাতা ও অপারেটিং সিস্টেম প্রদানকারী সংস্থাগুলির জন্যেও কিছু নিয়ম চালু হতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে অনুমোদিত ALTD অ্যাপগুলির একটি কেন্দ্রীয় তালিকা রাখার প্রস্তাব দিয়েছে ট্রাই। সেই অনুযায়ী, ডিভাইস নির্মাতা বা অ্যাপ স্তর পরিচালনাকারীদের নিজেদের ডিভাইস স্টোরে শুধু অনুমোদিত ALTD অ্যাপ রাখার ব্যবস্থা হতে পারে।

৪- লাইভ টিভির এই অ্যাপগুলি ব্যবহার করতে গিয়ে কোনও সমস্যা হলে গ্রাহকরা কোথায় অভিযোগ জানাবেন, তা স্পষ্ট করার প্রস্তাব দিয়েছে ট্রাই। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট ALTD অ্যাপ পরিচালনাকারী সংস্থাকেই অভিযোগ গ্রহণ ও তার সমাধানের দায়িত্ব নিতে হবে। ফলে পরিষেবা নিয়ে সমস্যা হলে গ্রাহকদের অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা থাকবে।

এই নিয়ম তৈরির প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। ওই দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রক ফাস্ট পরিষেবার জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরির বিষয়টি ট্রাই-এর কাছে পাঠায়। এরপর ক্রমে ক্রমে নানা বিশ্লেষণ পর্যালোচনা করে ট্রাই সুপারিশগুলো চূড়ান্ত করে প্রকাশ করেছে। এর ফলে নতুন পরিষেবা চালু, ব্যবসা পরিচালনা ও গ্রাহকদের সুরক্ষার বিষয়টি দেখা আরও সহজ হবে।

Follow Us