AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিবাদ মিছিলে খিলখিলিয়ে হাসি! বিবেক অগ্নিহোত্রীকে দেখে ‘বমি’ স্বরার

সুদূর মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে। পায়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। কথা হচ্ছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।

প্রতিবাদ মিছিলে খিলখিলিয়ে হাসি! বিবেক অগ্নিহোত্রীকে দেখে 'বমি' স্বরার
প্রতিবাদ মিছিলে খিলখিলিয়ে হাসি!
| Updated on: Aug 23, 2024 | 9:59 PM
Share

সুদূর মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে। পায়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। কথা হচ্ছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তবে মিছিলে পা মিলিয়েই হল বিপত্তি। কিছু ক্লিপিংস ভাইরাল হতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালককে ঘিরে ঘনীভূত হল বিতর্ক। আর তা চোখে পড়তেই পরিচালকে ছেড়ে কথা বললেন না স্বরা ভাস্কর। ভিডিয়ো শেয়ার করে এ কী প্রতিক্রিয়া তাঁর!

যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা ডিজিটাল) তাতে দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিলে হাসছেন বিবেক। তাঁর সহযাত্রীদের মুখেও লেগে হাসি। এই ভিডিয়োই এবার বেশ কিছু বমির ইমোজি জুড়ে পোস্ট করেছেন স্বরা। এভাবেই ব্যক্ত করেছেন তাঁর মনের ভাব। অনেকেরই আবার সহমত স্বরার সঙ্গে। তাঁদেরও প্রশ্ন, “কীসের প্রতিবাদ? সেটা কি ভুলে গেলেন?”

এই মুহূর্তে গোটা দেশ উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। আরজি করে চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় হচ্ছে একের পর এক প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে বিচার প্রক্রিয়া রয়েছে সিবিআইয়ের হাতে। অপরাধীরা যথার্থ শাস্তি পান কিনা এখন সেটাই দেখার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?