AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leftover rice: এভাবে ভালো রাখা যায় বাসি ভাত, ট্রাই করে দেখুন

Kitchen Hacks: বাসি ভাত (Leftover Rice) ফ্রিজ থেকে বের করার পর শক্ত থাকে। আর অনেক সময় গরম করতে গেলে গলে কাদা কাদা হয়ে যায়। তবে কয়েক টুকরো এই জিনিসের সাহায্যে খুব সহজেই এই ভাত সদ্য রাঁধা ভাতের মতো ঝরঝরে করতে পারবেন। জেনে নিন এই ম্যাজিক কিচেন হ্যাকসের সহজ ধাপ।

| Updated on: Nov 02, 2026 | 3:28 PM
Share
ফ্রিজের ঠান্ডা বাসি ভাত গরম করা বেশ সমস্যার একটি কাজ। কারণ গরম করলে বেশিরভাগ সময়তেই গলে কাদা হয়ে যায়। তবে রান্নাঘরের একটি ছোট্ট ম্যাজিক ট্রিক এই সমস্যার পুরোপুরি সমাধান করতে পারে। Image Credit- Pexel

1 / 8
ভাত ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা স্টার্চের অণুগুলো নিজেদের গঠন বদলে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে স্টার্চ রেট্রোগ্রেডেশন বলা হয়, যার ফলে ভাত শক্ত হয়ে জমাট বাঁধে। এই কারণেই ফ্রিজের ভাত সাধারণ নিয়মে গরম করলে ঝরঝরে হতে চায় না। Image Credit- Pexel

2 / 8
ঠান্ডা ভাতে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয় যা শরীরের জন্য খুব উপকারী। এটি হজম প্রক্রিয়াকে ধীর করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই পুষ্টিবিদরা বাসি ভাত ফেলে দেওয়ার বদলে গরম করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। Image Credit- Pexel

3 / 8
এই শক্ত ভাতকে নরম ও ঝরঝরে করতে সামান্য জলের বদলে কয়েক টুকরো বরফ ব্যবহার করতে পারেন। বরফ খুব ধীরে ধীরে গলে বাষ্প তৈরি করে যা ভাতের প্রতিটি দানাকে ভিতর থেকে নরম করে। এর ফলে ভাত একটুও দলা পাকায় না বা অতিরিক্ত গলে যায় না। Image Credit- Pexel

4 / 8
মাইক্রোওভেনে ভাত গরম করার জন্য প্রথমে একটি বাটিতে পরিমাণমতো ঠান্ডা ভাত নিতে হবে। এরপর এক বাটি ভাতের জন্য তার উপর দু'টুকরো বরফ ছড়িয়ে দিতে হবে। এবার তিন মিনিট গরম করলেই ভাত একেবারে সদ্য রাঁধা ভাতের মতো ঝরঝরে হয়ে যাবে। Image Credit- Pexel

5 / 8
গ্যাস ওভেনে এই ভাত গরম করার পদ্ধতিটিও বেশ সহজ। প্রথমে কড়াইতে ঠান্ডা ভাত দিয়ে তার উপর দু'টুকরো বরফ রাখতে হবে। এরপর মাত্র এক চামচ জল ছিটিয়ে কড়াইয়ের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। Image Credit- Pexel

6 / 8
গ্যাস একদম কম আঁচে রেখে তিন থেকে চার মিনিট ভাত বসিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে কোনও অবস্থাতেই কড়াইয়ের ঢাকনা খুলবেন না। নির্দিষ্ট সময় পর ঢাকনা খুললেই দেখতে পাবেন ভাত একদম নরম হয়ে গিয়েছে। Image Credit- Pexel

7 / 8
বরফ সরাসরি জল ঢালার মতো ভাতকে ভিজিয়ে দেয় না বলে স্বাদ একেবারেই নষ্ট হয় না। তাই এবার থেকে ফ্রিজের ভাত ফেলে না দিয়ে, খুব সহজেই এই ম্যাজিক ট্রিক কাজে লাগিয়ে স্বাস্থ্যকর বাসি ভাত জমিয়ে উপভোগ করতে পারেন। Image Credit- Pexel

8 / 8
Follow Us