AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: বিছানায় শুয়ে ফের সৃজলাকে প্রপোজ জীতুর, উত্তর এল ‘না’! তারপরেই ঘটল আসল নাটক

Bigg Boss Bangla Jeetu: বিগ বস বাংলার ঘরে পাশাপাশি বিছানায় শুয়ে ফের সৃজলাকে 'আই লাভ ইউ' বললেন জীতু। নায়িকার সাফ জবাব এল 'না'। তারপরেই ঘটল আসল নাটক। কী ঘটালেন দুজনে? বিস্তারিত জানতে পড়ুন।

Bigg Boss Bangla: বিছানায় শুয়ে ফের সৃজলাকে প্রপোজ জীতুর, উত্তর এল 'না'! তারপরেই ঘটল আসল নাটক
তারপর কী ঘটালেন দুজনে?
| Updated on: Nov 19, 2026 | 8:45 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন প্রেমের মরসুম, নাকি শুধুই একতরফা মন ভাঙার গল্প? জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহ (Srijla Guha)-কে নিয়ে দর্শকদের মনে ফিসফাস চলছে বেশ কিছুদিন ধরেই। আগেও একবার ক্যামেরার সামনে সৃজলাকে মনের কথা বলে ফেলেছিলেন জীতু। সে বার মিষ্টি হেসেই পুরো ব্যাপারটা উড়িয়ে দেন নায়িকা। কিন্তু জীতুও কম যান না! হাল ছাড়ার পাত্র তিনি নন। তাই এবার একেবারে পাশাপাশি বিছানায় শুয়ে ফের প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন তিনি।

পাশাপাশি বিছানায় কী ঘটল?

রাজবীর আর বাড়ির বাকিদের সঙ্গে ঝগড়া করে মনটা বেশ ভারী ছিল সৃজলার। একা একাই বিছানায় শুয়ে ছিলেন তিনি। ঠিক তখনই মন ভাল করার অছিলায় হাজির জীতু। পাশের বিছানায় শুয়ে ফিসফিসিয়ে বলেই ফেললেন সেই তিনটে শব্দ, “আই লাভ ইউ”। শুধু বলেই চুপ থাকলেন না, উত্তর জানার জন্য রীতিমতো নাছোড়বান্দা হয়ে উঠলেন। সাফ বলে দিলেন, ‘হ্যাঁ’ অথবা ‘না’— একটা কিছু বলতেই হবে। ব্যস, তাতেই ঘটল বিপত্তি! সৃজলার সোজাসাপটা জবাব, “নো”। অর্থাৎ, জীতুকে তিনি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবছেন না, সেটা আরও একবার সাফ জানিয়ে দিলেন নায়িকা।

জীতু-সৃজলার গল্প কি আর এত সহজে শেষ হয়? খেলার শেষে দু’জনের মধ্যে লেগে গেল তুমুল তর্ক। রাগের মাথায় একেবারে আড়ি! ঠিক হল, কেউ কারও সঙ্গে আর কথাই বলবেন না। কিন্তু রাতের খাওয়ার সময়ই পাল্টে গেল পুরো দৃশ্যপট! কোথায় গেল রাগ, কোথায় গেল অভিমান! নিজের হাতেই সৃজলাকে খাইয়ে দিলেন জিতু। এই মান-অভিমানের পালা শেষমেশ প্রেমে গড়ায়, নাকি শুধুই বন্ধুত্ব হয়ে থেকে যায়, এখন সেটাই দেখার।

ফাইনালের দৌড়ে কারা?

প্রেম-অভিমানের বাইরে ঘরে এখন টানটান উত্তেজনা। এই সপ্তাহেই হাতে আসবে ‘টিকিট টু ফিনালে’, মানে চলতি সিজনের প্রথম ফাইনালিস্টকে পেয়ে যাবেন দর্শকরা। তবে সেই দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন রণিতা দাস ও তনুশ্রী রায় দাস। এই সপ্তাহে নমিনেশনের খাঁড়া ঝুলছে তাঁদের দু’জনেরই মাথায়।

Follow Us