AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: নতুন বাড়ি রং করছেন? ভুলেও শোওয়ার ঘরে এই রং করবেন না! কী বলছে বাস্তু?

Home Wall Colours: নতুন বাড়ি রং করার প্ল্যান করছেন? সাবধান! ভুল রং কিন্তু ঘরের শান্তি নষ্ট করতে পারে। বাস্তু মতে সদর দরজা থেকে শুরু করে শোওয়ার ঘর, রান্নাঘর ও ঠাকুরঘর, কোন ঘরে কোন রং করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসবে, রইল সহজ গাইড।

Vastu Tips: নতুন বাড়ি রং করছেন? ভুলেও শোওয়ার ঘরে এই রং করবেন না! কী বলছে বাস্তু?
কী বলছেন বাস্তুবিদরা?Image Credit: AI Tool
| Updated on: Nov 19, 2026 | 8:17 AM
Share

নিজের একটা বাড়ি মানে কিন্তু শুধু ইট, বালি আর সিমেন্টের চার দেওয়াল নয়। একটা বাড়ির প্রতিটি কোণায় জড়িয়ে থাকে গোটা পরিবারের সুখ, শান্তি আর নিশ্চিন্তে থাকার অনুভূতি। সারাদিনের ক্লান্তি শেষে আমরা তো এই চেনা ছাদের তলাতেই শান্তি খুঁজি। তাই ঘর সাজানোর সময় নতুন পর্দা বা দামী আসবাবপত্র কেনার পাশাপাশি দেওয়ালের রং নিয়েও অনেকে খুব ভাবেন। আর ভাবাটাই স্বাভাবিক। কারণ, ঘরের রং সরাসরি আমাদের মনের ওপর প্রভাব ফেলে। বাস্তু টিপস (Vastu Tips) বলছে, সঠিক ঘরে সঠিক রং বেছে নিলে বাড়ির পরিবেশ অনেকটাই বদলে যায়। সংসারে তৈরি হয় পজিটিভ এনার্জি। কিন্তু কোন ঘরের জন্য কোন রং সবচেয়ে ভালো?

কী বলছেন বাস্তুবিদরা?

বসার ঘর

বাস্তুশাস্ত্র মতে, বাড়ির প্রধান প্রবেশদ্বার বা সদর দরজা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ, এখান দিয়েই ঘরে সুখ-সমৃদ্ধি ঢোকে। তাই এই জায়গার জন্য হালকা হলুদ, সাদা কিংবা ক্রিম রং বেছে নেওয়া খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের হালকা রং জায়গাটকে বেশ উজ্জ্বল করে তোলে। বাড়িতে কোনও অতিথি এলে দরজাতেই তাঁদের একটা মিষ্টি, স্বাগত জানানোর অনুভূতি হয়। তবে হ্যাঁ, দরজার রং করার আগে বাড়ির বাকি সাজসজ্জার সঙ্গে তা মানাচ্ছে কি না, সেটাও একবার দেখে নেবেন।

শোওয়ার ঘর

সারাদিনের খাটুনির পর সবাই একটু শান্তিতে শোওয়ার ঘরে ঘুমাতে চান। তাই এই ঘরের রং এমন হওয়া উচিত, যা দেখলেই মনটা জুড়িয়ে যায়। বাস্তু বলছে, শোওয়ার ঘরের জন্য গোলাপি, হালকা নীল বা হালকা সবুজ রং দারুণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই রংগুলি মন শান্ত রাখতে সাহায্য করে। বিশেষ করে স্বামী-স্ত্রীর শোওয়ার ঘরে হালকা গোলাপি রং ব্যবহার করলে ভালবাসা আর মিলেমিশে থাকার ভাব আরও বাড়ে। তবে ভুলেও এই ঘরে খুব গাঢ় বা চোখে লাগে এমন কোনও রং করবেন না। এতে মনে অস্থিরতা বাড়তে পারে।

বসার ঘর

বসার ঘর হল বাড়ির সবচেয়ে জমজমাট জায়গা। এখানে যেমন বাড়ির সবাই মিলে গল্প-আড্ডা দেন, তেমনই অতিথিরা এলে এখানেই বসেন। তাই এই ঘরের জন্য হালকা হলুদ, ক্রিম বা সাদা রং সবচেয়ে উপযুক্ত। এই রংগুলির একটা দারুণ গুণ আছে— এগুলি ঘরকে অনেকটা বড় আর খোলামেলা দেখাতে সাহায্য করে। তবে পুরো ঘর এক রঙের না করে একটু অন্যরকম লুক চাইলে, যে কোনও একটা দেওয়ালে হালকা সবুজ বা মানানসই অন্য কোনও রং দিতে পারেন। দেখতে বেশ আধুনিক লাগবে।

রান্নাঘর

রান্নাঘর হল বাড়ির আসল প্রাণকেন্দ্র। বাস্তু মতে, এই ঘরের জন্য কমলা, হালকা হলুদ বা পিচ রঙের মতো একটু ‘ওয়ার্ম’ কালার বেছে নেওয়া খুব শুভ। এই রংগুলি রান্নাঘরে একটা উষ্ণতা আর প্রাণবন্ত ভাব এনে দেয়। তবে রান্নাঘরের রং বাছার সময় শুধু সৌন্দর্য দেখলেই চলবে না, তেল-মশলার দাগ লাগলে তা সহজে পরিষ্কার করা যাবে কি না, সেই দিকটাও মাথায় রাখা জরুরি।

পুজোর ঘর

ঠাকুরঘর মানেই পবিত্রতা আর একাগ্রতার জায়গা। এখানে মন শান্ত থাকাটা সবচেয়ে দরকার। তাই পুজোর ঘরের দেওয়ালে সাদা, হালকা হলুদ কিংবা ক্রিম রং করার পরামর্শ দেওয়া হয়। এই রংগুলি পবিত্রতা, শান্তি এবং স্বচ্ছতার প্রতীক বলে মনে করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও ধারণার ওপর ভিত্তি করে লেখা হয়েছে।

Follow Us