AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shamim Ahmad: ‘থানা থেকে এসেছি, দরজাটা খুলুন না’,মাঝ রাতে শামিমের বাড়ির দরজায় ধাক্কা পুলিশের

TMC Leader: সম্প্রতি, ডায়মন্ড-হারবারের সরিষা থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যের কথা তারা জানতে পেরেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই টাকাগুলি উদ্ধার হয়েছিল। যে পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয় শামিম আহমেদের বলে খবর।

Shamim Ahmad: 'থানা থেকে এসেছি, দরজাটা খুলুন না',মাঝ রাতে শামিমের বাড়ির দরজায় ধাক্কা পুলিশের
প্রকাশ্যে সিসিটিভিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 9:12 AM
Share

ডায়মন্ড-হারবার: তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে মধ্যরাতে পুলিশ ও CID-র হানা। মগরাহাট পশ্চিমের বিধায়কের খোঁজে যৌথ তল্লাশি অভিযান। ডায়মন্ড-হারবারের বাড়িতে ধাক্কাধাক্কি করেও কারও খোঁজ মেলেনি বলে দাবি। সরিষায় তৃণমূলের টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ায় শামিমের। পুরোটাই সাজানো বলে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল বিধায়ক।

এ দিন, পরিবার সূত্রে পাওয়া একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিকরা বিধায়কের বাড়িতে কড়া নাড়েন। বলতে থাকেন, “দরজাটা খুলুন..”। আবার কড়া নেড়ে বলেন, “আরে দরজাটা খুলুন না…খুলুন থানা থেকে এসেছি।” “কেউ আছেন…থানা থেকে এসেছি আমরা।”

সম্প্রতি, ডায়মন্ড-হারবারের সরিষা থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যের কথা তারা জানতে পেরেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই টাকাগুলি উদ্ধার হয়েছিল। যে পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয় শামিম আহমেদের বলে খবর। তারপর সেই তদন্তেই মধ্যরাতে হানা দেয় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিবার সূত্রে খবর, শামিমের বাবা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “যাঁর এ যাবতকাল বলছে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না আজ তারা দেখছে শাসকের আইন চলছে। শামিম যতদিন ঋতব্রত শিবিরে ছিল, ততদিন ভালো ছিল। যেই মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দিকে চলে এল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করল, আর যে পার্টি অফিস আগে মালিককে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে নাকি ১ কোটি টাকা উদ্ধার হল।”

Follow Us