AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarup Biswas: গ্রেফতার স্বরূপ ঘনিষ্ঠ মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকার, তোলা হল আদালতে

Bapi Malakar Arrested: বাপির এই গ্রেফতারির পর থেকেই স্টুডিও পাড়ায় নতুন করে চড়তে শুরু করেছে বিতর্কের পারদ। আলোচনার কেন্দ্রে মাসখানেক আগের সেই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যার কেন্দ্রে ছিলেন বাপি মালাকার এবং এক মহিলা রূপটানশিল্পী।

Swarup Biswas: গ্রেফতার স্বরূপ ঘনিষ্ঠ মেকআপ গিল্ডের সম্পাদক বাপি মালাকার, তোলা হল আদালতে
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 5:05 PM
Share

স্বরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং টলিউডের ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকারকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার একটি নির্দিষ্ট মামলায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে জালে তুলেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেকআপ গিল্ডের কার্যালয় থেকেই গ্রেফতার করা হয় বাপিকে এবং শুক্রবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।

বাপির এই গ্রেফতারির পর থেকেই স্টুডিও পাড়ায় নতুন করে চড়তে শুরু করেছে বিতর্কের পারদ। আলোচনার কেন্দ্রে মাসখানেক আগের সেই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যার কেন্দ্রে ছিলেন বাপি মালাকার এবং এক মহিলা রূপটানশিল্পী।

ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। সেই সময়ে উক্ত মহিলা রূপটানশিল্পী অভিযোগ এনেছিলেন যে, গিল্ডের সম্পাদক পদে বসে বাপি মালাকার তাঁকে ইচ্ছাকৃতভাবে পেশাগত কাজ থেকে বঞ্চিত করছেন। এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে তিনি স্বরূপ বিশ্বাসকে চিঠিও দেন বলে দাবি করেছিলেন। এর পরপরই তাঁকে হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। স্বাভাবিকভাবেই সেই জটিল পর্বে স্বরূপ ও বাপির নাম একসঙ্গে উঠে আসে সংবাদ শিরোনামে।

আইনি লড়াই আরও মারাত্মক রূপ নেয় গত জুন মাসে। সেই রূপটানশিল্পীর দায়ের করা শ্লীলতাহানিসহ একাধিক জামিনঅযোগ্য ধারার অভিযোগের ভিত্তিতে আচমকাই পুলিশ গ্রেফতার করে স্বরূপ বিশ্বাসকে। তবে ঘটনার নাটকীয় মোড় আসে তার দু’মাস পর। একটি ভিডিও বার্তা প্রকাশ করে সেই অভিযোগকারিণী সম্পূর্ণ বিপরীত দাবি পেশ করেন। তিনি স্পষ্ট জানান, স্বরূপ বিশ্বাস তাঁর সঙ্গে কোনওরকম অশালীন আচরণ করেননি। তাঁর সমস্ত ক্ষোভ ও আইনি লড়াই ছিল মূলত, বাপি মালাকার এবং শান্তনু দে-র বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাসের অহেতুক গ্রেফতারি নিয়ে বিস্ময় প্রকাশ করে আত্মগ্লানিতে ভোগা সেই রূপটানশিল্পী এমনকি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণের ইচ্ছাও প্রকাশ করেছিলেন বলে খবর।

পুরনো সেই বিতর্কের আগুন পুরোপুরি নেভার আগেই জানা গিয়েছে এবার রিজেন্ট পার্ক থানার পুলিশ সরাসরি হানা দেয় মেকআপ গিল্ডের অফিসে। সেখান থেকেই গ্রেফতার করা হয় সম্পাদক বাপি মালাকারকে।

Follow Us