AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

টেলিভিশনের পর্দায় ‘বরণ’, ‘গঙ্গারাম’ ধারাবাহিকে প্রতিদিনই বাসন্তীর অভিনয় দেখতেন দর্শক। লকডাউন ঘোষণা হওয়ায় আপাতত শুটিং বন্ধ। কিন্তু তার আগে পর্যন্ত সেটে গিয়ে শুটিং করেছিলেন বাসন্তী।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
বাসন্তী চট্টোপাধ্যায়।
| Updated on: May 31, 2021 | 1:01 PM
Share

করোনা আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। সূত্রের খবর, করোনা এবং নিউমোনিয়ায় একসঙ্গে আক্রান্ত হন বাসন্তী দেবী। আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।

ইন্ডিপেন্ডেট ফিল্মমেকার রূপম পাল এ বিষয়ে বলেন, “গত ২৮ তারিখ ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে (সিএমআরআই) রাত ১১ টায় ভর্তি হন বাসন্তীদি। কোভিড এবং নিউমোনিয়া একসঙ্গে ধরা পড়ে। ফুসফুসে ইনফেকশন রয়েছে। তখন আইসোলেশনে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। ২৯ তারিখ সন্ধে ছটায় আইসিইউতে বেড পান। চার লিটার অক্সিজেন চলছে। এখন স্যাচুরেশন ৯৭। আজ একটু কথা বলেছেন। খাওয়া দাওয়া করেছেন। তবে ইনফেকশন গুরুতর। ওঁর বয়স ৮৫। ফাইট করাটা কঠিন। কিন্তু বাসন্তীদির মনের জোর প্রচুর।”

টেলিভিশনের পর্দায় ‘বরণ’, ‘গঙ্গারাম’ ধারাবাহিকে প্রতিদিনই বাসন্তী দেবীর অভিনয় দেখতেন দর্শক। লকডাউন ঘোষণা হওয়ায় আপাতত শুটিং বন্ধ। কিন্তু তার আগে পর্যন্ত সেটে গিয়ে শুটিং করেছিলেন বাসন্তী।

দমদমের সেভেন ট্যাঙ্কস এলাকায় একাই থাকেন বর্ষীয়ান অভিনেত্রী। কলকাতায় থাকেন তাঁর মেয়ে, জামাইও। তাঁরা দেখাশোনা করেন। এ ছাড়া বাড়িতে তাঁর এক সাহায্যকারীও রয়েছেন। বাসন্তী দেবীর অসুস্থতার খবরে ইন্ডাস্ট্রির অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

আরও পড়ুন, ‘টাইটানিক’-এ রোজের জায়গায় শিল্পা শেট্টি, কীভাবে সম্ভব?

Follow Us
'ভোট থেকে জাহাঙ্গিরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত'
'ভোট থেকে জাহাঙ্গিরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত'
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?