AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bharti Singh: ‘আমাকে কি পছন্দ করেন?’ ভারতীর প্রশ্নের উত্তরে এ ভাবে রিঅ্যাক্ট করলেন মাধুরী!

Bharti Singh: ২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী।

Bharti Singh: 'আমাকে কি পছন্দ করেন?' ভারতীর প্রশ্নের উত্তরে এ ভাবে রিঅ্যাক্ট করলেন মাধুরী!
ভারতী এবং মাধুরী।
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 11:00 PM
Share

মাধুরী দীক্ষিত যদি আপনার সামনে থাকেন, তা হলে তো তাঁকে যে কোনও প্রশ্ন আপনি করতেই চাইবেন। ব্যতিক্রম নন কমেডিয়ান ভারতী সিংও। রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে ৩’-এর মঞ্চে সদ্য মাধুরীর সঙ্গে দেখা হল ভারতীর। তাঁকে সরাসরি একটি বিশেষ প্রশ্ন করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মাধুরীর সঙ্গে শুট করা সেই ভিডিয়ো ভারতী শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। ভারতী জানতে চান, মাধুরীর তাঁকে কেমন লাগে। মাধুরী অভিব্যক্তিতেই দিয়ে দিয়েছেন প্রশ্নের উত্তর। আবার ভারতীর স্বামী হর্ষকে তেমন পছন্দ নয় মাধুরীর। তাও অভিব্যক্তিতে জানিয়েছেন নায়িকা। তবে গোটা শুটিংটাই মজার মোড়কে করা হয়েছে। নিজের ওজন নিয়ে ক্রমাগত মজা করেন।

এ হেন ভারতী নাকি ১৫ কিলো ওজন কমিয়ে ফেলেছেন। কী ভাবে? সে রহস্যই সদ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন ভারতী। ভারতীর কথায়, “আগে আমার শ্বাস নিতে সমস্যা হত। এখন আর সমস্যা হয় না। হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমা এখন কন্ট্রোলে রয়েছে।”

কিন্তু কী ভাবে এই পরিবর্তন সম্ভব হল? ভারতী শেয়ার করেছেন, “সন্ধে সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত আমি কিছু খাই না। সন্ধে সাতটার আগে রাতের খাবার খেয়ে নিই। ৩০-৩২ বছর অনেক খাবার খেয়েছি। এ বার আমার শরীরের কিছু পরিবর্তন প্রয়োজন।” ওজন কমিয়ে ফেলতে পেরে নিজের জন্য গর্বিত ভারতী।

সদ্য এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে যখন বিপর্যস্ত পরিস্থিতি, তখন এতটা পারিশ্রমিক কমিয়ে কাজ করতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতী। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হন তিনি। শোয়ের প্রযোজকদের সঙ্গে কথা বলে নতুন নিয়মে রাজি হতে হয় তাঁকে।

২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী।

আরও পড়ুন, কলকাতাকে বিদায় জানিয়ে তিয়াশা কি এখন বেনারসে?

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী