AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ময়নার জন্মদিন, কীভাবে স্পেশ্যাল করে তুলল দুই ছেলে?

এতদিন জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’তে ময়নার অভিনয় দেখছিলেন দর্শক। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে। আপাতত অন্য কাজের কথা চলছে বলে জানালেন ময়না।

ময়নার জন্মদিন, কীভাবে স্পেশ্যাল করে তুলল দুই ছেলে?
দুই ছেলেকে নিয়ে ময়না। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Updated on: Apr 04, 2021 | 3:26 PM
Share

ময়না মুখোপাধ্যায় (Moyna Mukherji)। বাংলা টেলিভিশনের (TV) অত্যন্ত পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে ময়নার অভিনয় দেখেছেন দর্শক। এ হেন ময়না আজ বার্থডে গার্ল। জন্মদিনে বয়স আরও এক বছর বাড়ল, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। মনের দিক থেকে সতেজ, নবীন থাকাটাই তাঁর কাছে শেষ কথা। জন্মদিন তো স্পেশ্যাল বটেই। এই বছরটা নাকি আরও স্পেশ্যাল। কিন্তু কেন?

ময়না বললেন, “আমার ছেলেদের (সাগর এবং সমুদ্র) বয়স দু’বছর চার মাস হল। ওরা এতদিন জানত, জন্মদিন ওদেরই হয়, আজ জানল মায়েরও জন্মদিন হয়। ছেলেরা হ্যাপি বার্থডে বলেছে আজ। জীবনে প্রথমবার ওদের মুখে হ্যাপি বার্থডে শুনলাম। এটা আমার পরম পাওয়া।”

আরও পড়ুন, ইনায়তের নতুন ইনিংস, এ বার কোন ছবিতে অভিনয়?

ময়নার স্বামী সম্রাট মুখোপাধ্যায়ও অভিনেতা হিসেবে পরিচিত। তিনি এই বিশেষ দিনে বন্ধু এবং প্রিয়জনদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছেন বলে জানালেন ময়না। প্রতি বছর জন্মদিনে সম্রাটের থেকে হিরের কোনও না কোনও জিনিস উপহার হিসেবে পান। এ বারের গিফট কয়েকদিন পরে পাবেন বলে জানালেন অভিনেত্রী। দাদা-বৌদির দেওয়া সারপ্রাইজ কেক, মায়ের দেওয়া এথনিক ড্রেসে জমে গিয়েছে জন্মদিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগী এবং ইন্ডাস্ট্রির সতীর্থরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ছেলেরাই আজ তাঁকে সেরা উপহার দিয়েছে বলে জানালেন ময়না।

এতদিন জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’তে ময়নার অভিনয় দেখছিলেন দর্শক। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে। আপাতত অন্য কাজের কথা চলছে বলে জানালেন ময়না। কিছু ধারাবাহিকের জন্য লুক সেটও নাকি হয়েছে তাঁর। এ বার শুটিং শুরুর অপেক্ষা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী