AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?

Sandipta Sen: ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কামব্যাক করছেন সন্দীপ্তা। সারদাদেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?
সন্দীপ্তা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 12:16 PM
Share

সন্দীপ্তা সেন। টেলিভিশনে অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। মাঝে বিরতি নিয়েছিলেন কিছুদিন। ফের টেলিভিশনেই ফিরছেন বলে খবর। কামব্যাক করছেন ঐতিহাসিক চরিত্রে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কামব্যাক করছেন সন্দীপ্তা। আগামী ৫ জুলাই থেকে এই ধারাবাহিকের নাম পরিবর্তিত হচ্ছে, ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’। সেখানেই সারদাদেবীর চরিত্রে অভিনয় করবেন সন্দীপ্তা। লুক সেট হয়ে গেলেও এখনও পর্যন্ত সন্দীপ্তার শুটিং শুরু হয়নি বলেই শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে সন্দীপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার এখনই কিছু বলা বারণ”। সন্দীপ্তা কেরিয়ার শুরু করেছিলেন পৌরাণিক চরিত্র দিয়ে। মাঝে অন্য স্বাদের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। এ বার ইতিহাস নির্ভর চরিত্রে কাজ করবেন বলে জানা গিয়েছে।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ হবে আগামিকাল। ৪ জুলাই যে পর্ব সম্প্রচারিত হবে, সেখানে দেখানো হবে রানির প্রয়াণ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হচ্ছে না। বরং সেখানে শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা হবে।

রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছে। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তাকে দেখা যাবে পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে। নিঃসন্দেহে এতদিন পরে সন্দীপ্তার কামব্যাক ঘিরে অপেক্ষায় দর্শক। লকডাউনে কয়েকটি ওয়েবের কাজ করেছেন অভিনেত্রী। তবে ফের টেলিভিশনের চেনা রুটিনে নাকি ফিরতে চলেছেন তিনি।

আরও পড়ুন, স্বামীর শেষকৃত্য পালনে সমালোচিত মন্দিরা পাশে পেলেন সোনাকে

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী