AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় দেড় মাস পর কাজে ফিরেছিলেন শেহনাজ। কিন্তু পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা দেননি। এমনকি বিগবসের ফিনালেতেও তিনি যখন শুট করেছিলেন পাপারাজ্জি তাঁর নাগাল পায়নি।

Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও
বদলে গিয়েছেন শেহনাজ গিল?
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 10:56 PM
Share

বদলে গিয়েছেন শেহনাজ গিল? চেনা মেজাজে দেখা যাচ্ছে না কিছুতেই। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় পাঁচ মাস পরেও কোথাও গিয়ে যেন ছন্দপতন। সেই হাসিখুশি মেয়েটি গায়েব। পরিবর্তে এই শেহনাজ অনেক বেশি ‘কঠিন’। ঠোঁটের কোনের হালকা হাসি নেহাতই সৌজন্যতার খাতিরে। আর তা নিয়েই চিন্তায় তাঁরই অনুরাগীরা।

সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম বার পাপারাজ্জির ক্যামেরায় নজরবন্দি হয়েছেন শেহনাজ। শিল্পা শেট্টির এক শো’য়ে এসেছিলেন তিনি অতিথি হয়ে। এর আগে পাপারাজ্জিকে দেখেই এক গাল হেসে কথা বলা ছিল তাঁর সিগনেচার স্টাইল। কিন্তু তাঁর সাম্প্রতিক ভিডিয়োতে দেখা গিয়েছে পাপারাজ্জির সামনে পোজ দিলেও মুখে নেই হাসির লেশমাত্র। এমনকি মাত্র কয়েক সেকেন্ড ক্যামেরায় ধরা দিয়েই নিজের ভ্যানিটি ভ্যানের উদ্দেশে রওনা হন তিনি। এর পরেই নেটিজেনদের বক্তব্য, তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক আছে তো? একজনের মন্তব্য, ‘শেহনাজকে এতটা কঠোর আগে কোনওদিনও যে দেখিনি”।

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় দেড় মাস পর কাজে ফিরেছিলেন শেহনাজ। কিন্তু পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা দেননি। এমনকি বিগবসের ফিনালেতেও তিনি যখন শুট করেছিলেন পাপারাজ্জি তাঁর নাগাল পায়নি। এই প্রথম বার পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হলেন তিনি। কিন্তু সেই চেনা শেহনাজ কোথায়?

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা অপূর্ণই থেকে গেল।

'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি