AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই দুই মহিলাকে আমি ফেরাতে পারব না, প্রেম গ্রহণ করবই: যিশু সেনগুপ্ত

Jisshu Sengupta: টিভি নাইন বাংলা ডিজিটালকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন যিশু সেনগুপ্ত। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পৃথিবীর দু'জন মহিলা প্রেম প্রস্তাব দিলে তিনি কিছুতেই ফেরাতে পারবেন না তাঁদের। তাঁরা কারা?

এই দুই মহিলাকে আমি ফেরাতে পারব না, প্রেম গ্রহণ করবই: যিশু সেনগুপ্ত
যিশু সেনগুপ্ত।
| Updated on: Jul 24, 2024 | 5:36 PM
Share

যিশুর পছন্দের সেই দুই নারী হলেন হলিউডের দুই তাবড় অভিনেত্রী। তাঁদের বয়স বোঝা দায়। তাঁরা সালমা হায়েক এবং মনিকা বেলুচি। এই দুই অভিনেত্রীর মুগ্ধ অনুরাগী যিশু। ‘বাবা বেবি ও’ ছবির প্রচারের সময় টিভি নাইন বাংলা ডিজিটালকে সাক্ষাৎকার দিয়েছিলেন যিশু। এবং সেই সাক্ষাৎকার দেওয়ার সময় সালমা-মনিকার প্রতি তাঁর ভাল লাগা জাহির করেছিলেন অবলীলায়।

যিশুকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর মতো সুদর্শন অভিনেতার অনেক অনুরাগী। প্রেম প্রস্তাব দিলে কী করবেন? একটুও সময় নষ্ট না করে দুই কন্যার পিতা যিশু বলেছিলেন, “এখন তো ফিরিয়ে দিতেই হবে। তবে আমাকে প্লিজ় প্রেম প্রস্তাব দেবেন। পুরুষ মানুষ হিসেবে প্রেম নিবেদন পেতে কার না ভাল লাগে!”

আর যদি সেই প্রেম প্রস্তাব আসে সালমা হায়েক কিংবা মনিকা বেলুচির থেকে? লাজুক হেসে যিশুর উত্তর ছিল, “ওই দু’জন মহিলাকে আমি ফিরিয়ে দিতে পারব না কিছুতেই। তাঁরা প্রেম প্রস্তাব দিলে আমি লুফে নেব। কিন্তু তাঁরা প্রেমপ্রস্তাব দেওয়ার আগেই আমি হয়তো বলে ফেলব মনের কথা।”

কয়েক মাস আগে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে ২০ বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করেছেন যিশু। সম্প্রতি তাঁদের বিয়ে ভাঙার গুজবও রটেছে। সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। ফিরে এসে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে দুই কন্যা সারা, জ়ারা এবং বোন চন্দনার নাম ছিল। কিন্তু যিশুকে বাদ রেখেছিলেন। সোশাল মিডিয়া থেকে ‘সেনগুপ্ত’ পদবী সরান নীলাঞ্জনা। যিশুর সব ছবিও মুছে ফেলেছেন। তৃতীয় নারীর কারণে নাকি এই বিচ্ছেদের গুজব। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি যিশুর তরফ থেকে। তাঁকে বারংবার যোগাযোগ করেও সারা মেলেনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?