AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের পর কোন চাপের কথা শ্রীদেবীকে জিজ্ঞেস করেন সলমন? সামাল দেন বনি…

Salman-Sridevi-Bonny Kapoor: শ্রীদেবীর সঙ্গে বিয়ের আগে আরও একবার বিয়ে করেছিলেন বনি। স্ত্রী মোনা সুরি কাপুরের মৃত্যুর পর শ্রীদেবীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আরও দুই সন্তান রয়েছে বনির-পুত্র অর্জুন কাপুর ও কন্যা অংশুলা কাপুর। মোনার মৃত্যু হয় ১৯৯৬ সালে। ওই বছরই শ্রীদেবীকে বিয়ে করেন বনি।

বিয়ের পর কোন চাপের কথা শ্রীদেবীকে জিজ্ঞেস করেন সলমন? সামাল দেন বনি...
সলমন খান ও শ্রীদেবী।
| Updated on: Aug 07, 2024 | 12:05 PM
Share

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেছিলেন প্রযোজক বনি কাপুর। বিয়ের পরপরই অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী। জন্ম হয় তাঁদের কন্যা জাহ্নবী কাপুরের। কিছু বছর পরই জন্ম হয় ছোট মেয়ে খুশি কাপুরেরও। একবার সন্তানের জন্ম নিয়ে শ্রীদেবীকে প্রশ্ন করেছিলেন সলমন। লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন শ্রীদেবী।

বিয়ের পর পরিবারের থেকে চাপ আসতে শুরু করে অনেক সময়। নবদম্পতিকে বারবার জিজ্ঞেস করা হয় নাতি-নাতনির মুখ কবে দেখাবেন তাঁরা। এমন চাপ দিতে থাকেন বাড়ির প্রবীণ মহিলারাই। যেমন-শাশুড়ি, দিদি-শাশুড়ি, এঁরাই। সেরকম কোনও চাপের মুখে কি পড়তে হয়েছিল শ্রীদেবীকে? প্রশ্ন করেছিলেন সলমন। জবাব দিয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। তিনি বলেছিলেন, “চাপ আসার আগেই সব হয়ে গিয়েছিল। আমরা গুডনিউজ় দিয়ে দিয়েছিলাম।” মজা করে সলমন বলেছিলেন, “আমার মা তো বলেন, বিয়ে পরে করো, কিন্তু আগে গুড নিউজ় শুনিয়ে দাও।”

শ্রীদেবীর সঙ্গে বিয়ের আগে আরও একবার বিয়ে করেছিলেন বনি। স্ত্রী মোনা সুরি কাপুরের মৃত্যুর পর শ্রীদেবীকে বিয়ে করেন তিনি। আগের পক্ষের আরও দুই সন্তান রয়েছে বনির-পুত্র অর্জুন কাপুর ও কন্যা অংশুলা কাপুর। মোনার মৃত্যু হয় ১৯৯৬ সালে। ওই বছরই শ্রীদেবীকে বিয়ে করেন বনি। ২০১৮ সালে দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথটাব থেকে মেলে শ্রীদেবীর মৃতদেহ। শ্রীদেবীর বয়স তখন ৫৪ বছর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?