AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ভেবেছিলাম গৌরী ভাল মা হতে পারবে না’, কেন বলেছিলেন শাহরুখ?

Shahrukh Khan: স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের আগে সম্পর্কে থাকার সময় শাহরুখের মনে হয়েছিল, তিনি ভাল মা হতে পারবেন না। কেন এমন কথা মনে হয়েছিল শাহরুখের? পরবর্তীকালেই বা শাহরুখ 'মা' গৌরী সম্পর্কে কী বলেছিলেন?

'আমি ভেবেছিলাম গৌরী ভাল মা হতে পারবে না', কেন বলেছিলেন শাহরুখ?
শাহরুখ খান এবং গৌরী খান।
| Updated on: Jul 05, 2024 | 11:30 AM
Share

তিন সন্তানের জননী গৌরী খান। সন্তানদের জন্য সারাক্ষণই লড়ে যাচ্ছেন তিনি। পুত্র আরিয়ান খান যখন মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, গৌরী ভেঙে পড়েছিলেন। সন্তানের জন্ম দিতে গিয়েও তাঁর প্রাণ সংশয় হয়েছিল। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী গৌরীর মাথার কাছে বসে নাকি অঝোরে কেঁদেছিলেন তাঁর স্বামী বলিউড বাদশাহ শাহরুখ খান। সন্তান ধারণেও বেগ পেতে হয়েছিল গৌরীকে। সেই গৌরীর সঙ্গে সম্পর্কে থাকার সময় শাহরুখের মনে হয়েছিল, তিনি ভাল মা হতে পারবেন না। কেমন এমন কথা মনে হয়েছিল শাহরুখের?

অতীতে ‘কফি উইথ করণ’ টক শোয়ে এসে স্ত্রী সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছিলেন শাহরুখ। বলেছিলেন, “গৌরী যদি আমার স্ত্রী না হত, তা হলে যে কারও ভাল স্ত্রী হত। ও খুবই সাধারণ। সন্তানদের মানুষ করেছে মধ্যবিত্ত মূল্যবোধে।”

তারপরই গৌরী কেমন মা, তা জানিয়েছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, “এর আগে গৌরীর সঙ্গে আমি যতখানি মিশেছিলাম, তাতে দেখতাম ও বাচ্চাদের ততটা পছন্দ করে না। কিন্তু পরবর্তীকালে সন্তানদের ক্ষেত্রে আমার সেই ধারণা ভেঙে খানখান করে দিয়েছিল গৌরী। ও একজন দারুণ মা। গৌরীর কারণেই আমি নিশ্চিন্তে আছি আমার বাচ্চাদের নিয়ে।”

Follow Us