AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: কবে ভারতীয় দলে ফিরবেন সূর্যকুমার যাদব? সাফ জানালেন বিসিসিআইয়ের কর্তা!

Indian Cricket: ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার। কিন্তু আইপিএল ২০২৬-এ ভাল পারফর্ম না করতে পারার ফলে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়স আইয়ার।

Suryakumar Yadav: কবে ভারতীয় দলে ফিরবেন সূর্যকুমার যাদব? সাফ জানালেন বিসিসিআইয়ের কর্তা!
ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Nov 22, 2026 | 2:03 PM
Share

দিল্লি: ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ফর্মে থাকলেও তাঁর ভারতীয় দলের জার্সিতে খেলা নিয়ে আপাতত কোনও সম্ভাবনা দেখছেন না নির্বাচকরা। সংবাদসংস্থাকে জানানো বিসিসিআই-এর এক সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতীয় দলে সূর্যকুমারের জন্য জায়গা খালি নেই। তাঁকে অপেক্ষা করতে হবে।

কী বলেছেন ওই কর্তা?

বিসিসিআইয়ের এক কর্তার কথায়, “সূর্য কঠোর পরিশ্রম করছে ও ভাল খেলছে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে তাঁকে কোথায় খেলানো হবে? দলে কোনও জায়গা ফাঁকা নেই। এমন কী, যশস্বী জয়সোয়ালের মত তরুণ ক্রিকেটারকে আমরা সাদা বলের ক্রিকেটে সুযোগ দিতে পারছি না। তাহলে কোন কম্বিনেশন ভেঙে সূর্যকে দলে নেব? না, এই মুহূর্তে আমরা ভারতীয় দলে সূর্যকে নেওয়ার কথা ভাবছি না।”

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার। কিন্তু আইপিএল ২০২৬-এ ভাল পারফর্ম না করতে পারার ফলে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়স আইয়ার। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালই ছিল দেশের জার্সিতে সূর্যকুমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়েছিল ভারত।

জাতীয় দল থেকে বাদ পড়লেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন সূর্য। মুম্বইয়ের হয়ে মাত্র ৩টি ম্যাচে ১৬৭ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ২৬৯.৩৫। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর নিজের প্রত্যাবর্তন নিয়ে আশার কথা শুনিয়েছিলেন ভারতীয় তারকা। তিনি জানিয়েছিলেন, আবারও ভারতীয় দলে ফেরার জন্য তিনি তৈরি। কিন্তু তাঁর এই দুরন্ত ফর্মও আপাতত নির্বাচকদের মন গলাতে পারছে না। সুতরাং, ভাল খেলেও এই মুহূর্তে ভারতীয় দলে ফিরতে পারছেন না সূর্য।

Follow Us