AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Bardhaman: চুরির অভিযোগে ধরেছিল বিহার থেকে, দুর্গাপুরে জেলের বাথরুমের জানলা নিয়ে পালিয়ে গেল মনোজ

West bengal: এর মধ্যে শনিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মনোজ চক্রবর্তী। খবর পাওয়ার সাথে সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা ছুটে আসেন কোকওভেন থানায়। শুরু হয়েছে তদন্ত।

Paschim Bardhaman: চুরির অভিযোগে ধরেছিল বিহার থেকে, দুর্গাপুরে জেলের বাথরুমের জানলা নিয়ে পালিয়ে গেল মনোজ
দুর্গাপুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2026 | 1:24 PM
Share

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেলো গাড়ি চুরির অভিযোগে অভিযুক্ত। ধৃতকে শনিবার পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল দুর্গাপুর মহকুমা আদালত। কিন্তু তার আগেই পালিয়ে গেল বন্দি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনোজ চক্রবর্তী। তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদায়। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন সংলগ্ন গাড়ি স্ট্যান্ড থেকে একটি টাটা সুমো চুরির অভিযোগে মনোজ চক্রবর্তীকে কোকওভেন থানার পুলিশ বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করেছিল। চুরি যাওয়ার দু’দিনের মধ্যে পুলিশ এই গাড়ি উদ্ধারও করে। শনিবার অভিযুক্তকে কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছিল। পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিযুক্তকে।

এর মধ্যে শনিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মনোজ চক্রবর্তী। খবর পাওয়ার সাথে সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা ছুটে আসেন কোকওভেন থানায়। শুরু হয়েছে তদন্ত। শহর দুর্গাপুরের সমস্ত সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কোন রুট দিয়ে অভিযুক্ত পালালো তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

Follow Us