AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anupam Kher: নিজের বাড়ি বেচে দেন আলিয়া ভাটকে! ভাড়াবাড়িতে থাকেন অনুপম খের, এত টাকা নিয়ে করেন কী?

Ramayana Jatayu: আলিয়া ভাটের কাছে নিজের বাড়ি বেচে দিয়ে ভাড়াবাড়িতেই থিতু হয়েছেন অনুপম খের! এর নেপথ্যে আসল কারণ কী? ৪০০ কোটির সম্পত্তি নিয়েই বা কী ফাঁস করলেন অভিনেতা? বিস্তারিত জানতে পড়ুন...

Anupam Kher: নিজের বাড়ি বেচে দেন আলিয়া ভাটকে! ভাড়াবাড়িতে থাকেন অনুপম খের, এত টাকা নিয়ে করেন কী?
কী বলেছেন তিনি?
| Updated on: Nov 22, 2026 | 1:00 PM
Share

মুম্বইয়ে নিজের একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন না, এমন মানুষ খুব কমই আছেন। সেখানে বলিউডের এত বড় মাপের অভিনেতা অনুপম খের (Anupam Kher) থাকেন কিনা ভাড়াবাড়িতে! এক সময় নিজের বাড়ি ছিল ঠিকই, কিন্তু সেটাও বেচে দিয়েছেন আলিয়া ভাটকে (Alia Bhatt)। তারপর থেকে আর বাড়ি কেনার দিকে পা বাড়াননি। এত নামডাক, এত কাজ, তবু নিজের ছাদের মায়া কাটিয়ে কেন ভাড়াবাড়িতেই থিতু হলেন বর্ষীয়ান অভিনেতা?

কী বলেছেন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে খোলামেলা কথা বলেছেন অনুপম। প্রায় দশ বছর আগেই নাকি নিজের বাড়ি করার পাট চুকিয়ে দিয়েছেন তিনি। অভিনেতার কথায়, যেদিন থেকে ভাড়াবাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সেদিন থেকেই তিনি যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। বাড়ি সামলানোর ঝক্কি নেই, মেরামতির চিন্তা নেই। শুধু মায়ের জন্য শিমলায় একটা বাড়ি কিনে দিয়েছেন। বাকি তিনি আর তাঁর ভাই, দু’জনেই ভাড়াবাড়িতে দিব্যি আছেন।

আলিয়া ভাটকে বাড়িটা বেচে দেওয়ার পর অন্য এক জায়গায় উঠেছিলেন অনুপম। ঠিক সেই সময়েই স্ত্রী কিরণ খের সাংসদ হয়ে চণ্ডীগড়ে চলে যান। নতুন বাড়ি খুঁজতে গিয়েই অভিনেতার মনে হল, মিছিমিছি এত টাকা ঢেলে বাড়ি কিনে লাভ কী? ভাড়াবাড়িতেই তো বেশ আরামে থাকা যায়।

গুগল করলে নাকি দেখা যায়, অনুপম খেরের সম্পত্তির পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। এই প্রসঙ্গ উঠতেই হেসে গড়িয়ে পড়লেন অভিনেতা। মজা করে বললেন, “মাঝে মাঝে তো মনে হয় ওদের নামে মামলা করে দিই! ওই টাকার ১০ শতাংশও আমার কাছে নেই।” তবে আসল বিড়ম্বনা হয় বন্ধুদের নিয়ে। ইন্টারনেটে এই বিশাল অঙ্ক দেখে বন্ধুরা নাকি প্রায়ই ঠাট্টা করে তাঁর কাছে টাকা চেয়ে বসেন।

তবে ভাড়াবাড়িতে থাকেন মানেই যে অভিনেতা খুব কষ্টে আছেন, এমনটা ভাবলে ভুল হবে। অনুপম নিজেই সাফ জানিয়ে দিলেন, তিনি কিন্তু কুঁড়েঘরে থাকেন না। ভালো রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, আরামে ঘুরতে যাওয়া আর সেরা হোটেলে থাকা, বিলাসিতায় কোনও খামতি রাখেন না। শুধু অযথা সম্পত্তি জমানোর নেশা তাঁর নেই। কারণ অভিনেতার মতে, চাহিদার কোনও শেষ হয় না।

কাজের দিক থেকেও এখন বেশ ব্যস্ত অনুপম। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে জটায়ুর চরিত্রে শোনা গিয়েছে তাঁর কণ্ঠ। আগামী ২৭ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে সূরজ বরজাতিয়ার ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেখানে আয়ুষ্মান খুরানা এবং শর্বরীর সঙ্গে দেখা যাবে তাঁকে।

Follow Us