সুচিত্রা প্রচণ্ড রেগেছিলেন, এক বছরেরও বেশি সময় কেন এড়িয়েছিলেন মুনমুনকে?

Suchitra Sen and Moonmoon Sen: রাগী মা ছিলেন সুচিত্রা সেন। একমাত্র সন্তান কন্যা মুনমুন সেনকে খুব কড়া হাতে মানুষ করেছিলেন তিনি। একবার এমন এক ঘটনা ঘটিয়েছিলেন মুনমুন যে, তাঁর সঙ্গে এক বছরেরও বেশি সময় কথা বলেননি মা সুচিত্রা। কী ঘটিয়েছিলেন মুনমুন?

|

Jun 28, 2024 | 5:53 PM

1 / 9
সুচিত্রা সেন। বাংলার মহানায়িকা। রুপোলি পর্দার মহানায়িকা। ব্যক্তিজীবনে তিনি ছিলেন এক কঠিন মা।

সুচিত্রা সেন। বাংলার মহানায়িকা। রুপোলি পর্দার মহানায়িকা। ব্যক্তিজীবনে তিনি ছিলেন এক কঠিন মা।

2 / 9

সেই কথা মেয়ে মুনমুনই বলেছিলেন এক সাক্ষাৎকারে। মাকে একবার ভীষণ রাগিয়ে দিয়েছিলেন।

3 / 9

মহানায়িকা এত রেগে গিয়েছিলেন যে, মেয়ের সঙ্গে এক বছরের বেশি সময় কথা বলেননি।

4 / 9

কী দোষ ছিল মুনমুনের? জানেন? আসলে তিনি মায়ের কথার খেলাপ করেছিলেন।

5 / 9

বিয়ের পর মাকে কথা দিয়েছিলেন মুনমুন, তিনি আর সিনেমায় কাজ করবেন না। মন দিয়ে সংসারটাই করবেন।

6 / 9

কিন্তু সেই কথা তিনি রাখতে পারেননি। বিয়ের পরও তিনি কাজ করেছিলেন।

7 / 9

এক পরিচালক মুনমুনকে যোগাযোগ করেন এবং স্বামী ভরত দেব বর্মার অনুমতি নিয়ে তিনি সেই সিনেমায় অভিনয় করেন।

8 / 9

এই কথা জানতে পেরে ভয়ানক রেগে গিয়েছিলেন সুচিত্রা। মেয়ের সঙ্গে কথা বলেননি।

9 / 9

দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে মুনমুন বলেছিলেন, "মা আমার সঙ্গে প্রায় দেড় বছর ঠিক মতো কথা বলেননি, এত্ত রেগে গিয়েছিলেন। তারপর সব ঠিক হয়ে যায়।"

Loading...
Unable to load recommendations.
Follow Us