AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিউডে ফের শোকের খবর, প্রয়াত অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিপ্লব দাশগুপ্তের মেধা ও মননের পরিচয় পাওয়া যায় তাঁর শিক্ষাজীবনেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিক্ষকতা দিয়ে পেশাদার জীবন শুরু করেন। তবে শিল্পের টান উপেক্ষা করতে পারেননি। কণ্ঠের জাদুতে তিনি দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছেন বিজ্ঞাপন এবং ভয়েস-ওভারের দুনিয়ায়।

টলিউডে ফের শোকের খবর, প্রয়াত অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
| Updated on: Apr 24, 2026 | 3:25 PM
Share

চলে গেলেন প্রথিতযশা অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। জানা গিয়েছে, গত দেড় বছর ধরে তিনি দুরারোগ্য ‘অটোইমিউন’ ব্যাধিতে ভুগছিলেন। গত শুক্রবার দুপুরে নিজের বাসভবনেই ৭৫ বছর বয়সে এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী রুমা দাশগুপ্ত।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দার সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। বিপ্লব দাশগুপ্তের মেধা ও মননের পরিচয় পাওয়া যায় তাঁর শিক্ষাজীবনেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিক্ষকতা দিয়ে পেশাদার জীবন শুরু করেন। তবে শিল্পের টান উপেক্ষা করতে পারেননি। কণ্ঠের জাদুতে তিনি দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছেন বিজ্ঞাপন এবং ভয়েস-ওভারের দুনিয়ায়। পরবর্তী সময়ে অভিনয়কেই জীবনের ধ্রুবতারা হিসেবে বেছে নেন তিনি।

২০০৪ সালে ‘শ্যাডোজ অব টাইম’ ছবির হাত ধরে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, বাইশে শ্রাবণ (২০১১), ফেলুদা (২০১৭), গুমনামি (২০১৯)। তাঁর সিনে কেরিয়ারের মাইলফলক ২০১৯ সালের ছবি ‘দেবতার গ্রাস’, যেখানে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো বিশ্ববিশ্রুত অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। তবে শুধু সিনেমা নয়, ধারাবাহিকেও নজর কেড়েছিলেন তিনি।   জন্মভূমি ধারাবাহিকে বাঙালির ড্রয়িংরুমের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন বিপ্লব। কেবল একজন অভিনেতা হিসেবে নয়, আবৃত্তি ও সাহিত্যের প্রতি তাঁর অগাধ পাণ্ডিত্য তাঁকে শিল্প মহলে এক আলাদা উচ্চতায় বসিয়েছিল। তাঁর প্রয়াণে টলিউড এক স্নিগ্ধ ও মেধাবী অভিভাবককে হারালো।

Follow Us