PM Modi Live Updates: ‘বাংলায় সব শ্রেণির মানুষ বিজেপিকে ভোট দিয়েছে’, বারুইপুরের সভা থেকে উচ্ছ্বাস মোদীর
PM Narendra Modi: একইসঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড মাত্রায় ভোট পড়া নিয়েও ফের একবার উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। বলেন, “বাংলায় প্রথম দফায় বাম্পার ভোট হয়েছে। বাংলায় সব শ্রেণির মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বাংলার পরিবর্তনে বিজেপিই একমাত্র ভরসা।”
বারুইপুর: দ্বিতীয় দফার ভোটের আগে ফের প্রচারে ঝড়। পানিহাটির সভা সেরে সোজা বারুইপুরে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোপের পর তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর সাফ কথা, বাংলার পরিচিতিকেই শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। একইসঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড মাত্রায় ভোট পড়া নিয়েও ফের একবার উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, “বাংলায় প্রথম দফায় বাম্পার ভোট হয়েছে। বাংলায় সব শ্রেণির মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বাংলার পরিবর্তনে বিজেপিই একমাত্র ভরসা।”
Follow Us

