AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MP Bapi Halder: সাংসদের কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ স্যানিটারি ন্যাপকিন! কার্যালয়ের ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ মহিলাদের

Bapi Haldar Party Office Relief Materials: স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী এবং বিভিন্ন দুর্যোগের সময় সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ সামগ্রী ওই দলীয় কার্যালয়ের ভিতরে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছে। এছাড়া এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে।

TMC MP Bapi Halder: সাংসদের কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ স্যানিটারি ন্যাপকিন! কার্যালয়ের ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ মহিলাদের
স্যানিটারি ন্যাপকিন উদ্ধার সাংসদের কার্যালয় থেকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 8:26 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের কৃষ্ণচন্দ্রপুরের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর। কার্যালয় থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী।  কার্যালয় থেকে উদ্ধার হয় গ্রামের মহিলাদের জন্য সরকারের পাঠানো পাঁচ টাকায় পাঁচটা স্যানিটারি ন্যাপকিন! অর্থাৎ গ্রামের মহিলারাই সাংসদের কার্যালয়ে ঢুকে লুকিয়ে রাখা ত্রাণ সামগ্রী উদ্ধার করে বলে খবর। কার্যালয়ে চলে ব্যাপক ভাঙচুর। বিক্ষোভকারীদের একেবারে সামনের সারিতে ছিলেন মহিলারা। প্রতিবাদে বিষ্ণুপুর-রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী এবং বিভিন্ন দুর্যোগের সময় সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ সামগ্রী ওই দলীয় কার্যালয়ের ভিতরে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছে। এছাড়া এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। গ্রামবাসীদের আরও অভিযোগ, একটি খাল বুজিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে এই দলীয় কার্যালয়টি নির্মাণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে পুলিশ এলেও ক্ষুব্ধ মহিলারা রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার ফলে মথুরাপুর ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল সাংসদ বাপি হালদারের অবশ্য বক্তব্য, “কোনও ত্রাণ-ত্রিপল আমার অফিসে নেই। স্যানিটারি ন্যাপকিন ওখানে প্যাকেজিং নয়। ওটা কার্যালয় নয়, কার্যালয়ের নীচের অফিসে প্যাকেজিং হত।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত