AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়েতে শুভেচ্ছা পেয়ে আপ্লুত দেবশ্রী ফিরিয়ে দিলেন কৃতজ্ঞতা

করোনা পরিস্থিতির কারণে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে করেন অমিত এবং দেবশ্রী। তিনি TV9 বাংলাকে জানিয়েছেন, সাত বছরের বন্ধু অমিতকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মাত্র ২৮ দিনে।

বিয়েতে শুভেচ্ছা পেয়ে আপ্লুত দেবশ্রী ফিরিয়ে দিলেন কৃতজ্ঞতা
নবদম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Updated on: Apr 04, 2021 | 4:09 PM
Share

দাম্পত্যের বয়স মাত্র কয়েকদিন। এর মধ্যেই এত অনুরাগীর ভালবাসা পাবেন, তা প্রথমে ভাবতে পারেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। বোনের মতোই যিনি এখন অভিনেত্রীও। সদ্য মিসেস ভাটিয়া হয়েছেন তিনি। বিয়ে করেছেন অমিত ভাটিয়াকে। সকলের থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত দেবশ্রী ফিরিয়ে দিলেন কৃতজ্ঞতা।

সোশ্যাল মিডিয়ায় অমিতের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন দেবশ্রী। ক্যাপশনে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছায় আমরা আপ্লুত। আপনাদের ভালবাসা আমাদের দিনটা বদলে দিয়েছিল।’

কিছুদিন আগে রাজর্ষি দের পরিচালনায় ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সে ছবি এখনও মুক্তি পায়নি। তবে অভিনেত্রী হিসেবে দেবশ্রীর কাজ নিয়ে কনফিডেন্ট পরিচালক।

করোনা পরিস্থিতির কারণে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে করেন অমিত এবং দেবশ্রী। তিনি TV9 বাংলাকে জানিয়েছেন, সাত বছরের বন্ধু অমিতকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মাত্র ২৮ দিনে। তাঁদের বিয়েতে খুব খুশি দেবশ্রীর ছেলে অনীশও। মাকে এত খুশি তিনি আগে দেখেননি বলে সোশ্যাল ওয়ালে জানিয়েছেন অনীশ।

View this post on Instagram

A post shared by Aneesh (@cheeyaaraneesh)

বর্ধমানে দেবশ্রী-অমিতের বিয়েতে শুভশ্রী উপস্থিত থাকলেও নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণে রাজ উপস্থিত থাকতে পারেননি। দেবশ্রী জানিয়েছেন, আগামী ২২ এপ্রিল রাজের কেন্দ্রে নির্বাচন হয়ে যাওয়ার পর আগামী ২৪ এপ্রিল তাঁদের বিয়ে পরবর্তী সেলিব্রেশন হবে।

আরও পড়ুন, ময়নার জন্মদিন, কীভাবে স্পেশ্যাল করে তুলল দুই ছেলে?

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ