AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বুঝতে পারছিলাম না কী করে…’ অ্যানিম্যাল হওয়ার পর কী অবস্থা হয়েছিল তৃপ্তির?

'অ্যানিম্যাল' ছবিটি মুক্তির পর থেকে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। প্রচুর কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে। কথা হচ্ছে অভিনেত্রী তৃপ্তি দিমরির। তাঁর অভিনীত 'অ্যানিম্যাল' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে যে দৃশ্য দেখা গিয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে হিংস্রতা নিয়ে যেমন কথা হয়েছে।

'বুঝতে পারছিলাম না কী করে...' অ্যানিম্যাল হওয়ার পর কী অবস্থা হয়েছিল তৃপ্তির?
| Edited By: | Updated on: Oct 10, 2024 | 11:27 AM
Share

‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তির পর থেকে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। প্রচুর কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে। কথা হচ্ছে অভিনেত্রী তৃপ্তি দিমরির। তাঁর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে যে দৃশ্য দেখা গিয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে হিংস্রতা নিয়ে যেমন কথা হয়েছে। তেমনই আবার আলোচনা হয়েছে তৃপ্তি এবং রণবীরের অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে।

তাঁদের সেই শয্যাদৃশ্য নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। একগুচ্ছ সমালোচনার মধ্য়ে পড়তে হয়েছিল তৃপ্তিকে। শোনা যায়, ‘অ্যানিম্যাল’ ছবিতে সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সেটে উপস্থিত ছিলেন মাত্র চার জন। তাঁরাই ক্রমাগত সাহস জুগিয়েছিলেন তাঁকে। কিন্তু তার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এই ছবিই তাঁকে দিয়েছে সাফল্যের স্বাদ। কিন্তু সাফল্য সামলানো যে মুখের কথা নয় সে কথা ভালই টের পেয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাত্‍কারে সে কথাই জানিয়েছেন নায়িকা।

তিনি বলেছিলেন, “অ্যানিম্যাল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি। আমি মোটেও এই সবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি যে এমন সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকে খুবই খারাপ কথা বলতে শুরু করল। এই বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, ও পরামর্শ দেয় এগুলোকে গ্রহণ করতে হবে। এ দিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই আমি ভীষণ আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে কাজে মন দেব।” তবে এই ছবির পরেই অনেক নতুন কাজের অফার আসতে শুরু করে নায়িকার কাছে।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?