AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তরুণীকে হেনস্থা, মারধরের অভিযোগে গ্রেফতার টিভি সিরিয়ালের অভিনেতা

এফআইআর (FIR) সূত্রে খবর, ওই নাবালিকা আপত্তি জানানো সত্ত্বেও অভিযুক্ত অভিনেতা তাঁর ব্যক্তিগত নম্বর এবং অন্যান্য একাধিক মোবাইল নম্বর থেকে ক্রমাগত মেয়েটিকে ফোন করে যাচ্ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ জুলাই ওই নাবালিকার আবাসন বা হাউজিং সোসাইটির কাছে তাঁকে পথ আটকান রোহিত।

তরুণীকে হেনস্থা, মারধরের অভিযোগে গ্রেফতার টিভি সিরিয়ালের অভিনেতা
| Updated on: Jul 11, 2026 | 2:01 PM
Share

হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ, অভিনেতা রোহিত চন্দেলকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ‘পান্ডিয়া স্টোর’ (Pandya Store) এবং ‘কাশীবাই বাজিরাও বাল্লাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেতার বিরুদ্ধে এক ১৬ বছর বয়সী নাবালিকাকে উত্যক্ত করা, বারবার ফোন করে হেনস্থা করা এবং মারধর করার মারাত্মক অভিযোগ উঠেছে। ধৃত অভিনেতার বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ২৯ বছর বয়সী এই অভিনেতাকে শুক্রবার (১০ জুলাই, ২০২৬) তাঁর দহিসরের বাসস্থান থেকে গ্রেফতার করে পান্ত নগর থানার পুলিশ। এরপর তাঁকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এফআইআর (FIR) সূত্রে খবর, ওই নাবালিকা আপত্তি জানানো সত্ত্বেও অভিযুক্ত অভিনেতা তাঁর ব্যক্তিগত নম্বর এবং অন্যান্য একাধিক মোবাইল নম্বর থেকে ক্রমাগত মেয়েটিকে ফোন করে যাচ্ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ জুলাই ওই নাবালিকার আবাসন বা হাউজিং সোসাইটির কাছে তাঁকে পথ আটকান রোহিত। এরপর মেয়েটিকে অনুসরণ করেন তিনি। সেখানে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হলে অভিনেতা মেয়েটিকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন বা মারধর করেন বলে অভিযোগ।

Tv Actor

এই ঘটনার জেরে পকসো আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৭৮ নম্বর ধারা (স্টকিং বা পিছু নেওয়া) এবং ১১৫(২) নম্বর ধারায় (স্বেচ্ছায় আঘাত বা ক্ষতি পৌঁছানো) অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত প্রক্রিয়া হয়েছে। সংবাদমাধ্যমকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।”

রোহিত চন্দেল টেলিভিশন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘পান্ডিয়া স্টোর’-এ ধবল মকওয়ানা চরিত্রের জন্য তিনি ঘরে ঘরে পরিচিতি পান। এছাড়া ‘কাশীবাই বাজিরাও বাল্লাল’ মেগাতে বাজি রাওয়ের চরিত্রে অভিনয় করেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘সৈরব’ (Sairaab) নামের একটি টিভি শো-তে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...