AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঝরনায় ভিজছেন মন্দাকিনী, ভেজা শরীরে রাজ কাপুরের কাছে যেতেই…

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাম তেরি গঙ্গা ময়েলি। সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু।

ঝরনায় ভিজছেন মন্দাকিনী, ভেজা শরীরে রাজ কাপুরের কাছে যেতেই...
| Updated on: Feb 19, 2025 | 4:39 PM
Share

ছেলে রাজীব কাপুরকে মাথায় রেখেই একটা প্রেমের গল্প লিখে ফেলেছিলেন রাজ কাপুর। কিন্তু সেই প্রেমের গল্পের সঙ্গে নায়িকা হিসেবে চাই তাঁর নতুন মুখ। প্রথমে ভেবেছিলেন অভিনেত্রী খুশবুকে এই ছবি দিয়ে বলিউডে নিয়ে আসবেন। কিন্তু খুশবুর বয়স সেই সময়, অনেকটাই কম হওয়ায়, রাজ কাপুর তাঁকে বাদই রাখেন। তারপর রাজ কাপুর ভেবেছিলেন ডিম্পল কাপাডিয়ার কথাও। কিন্তু অডিশনের সময়, ছবির গঙ্গা চরিত্রের সঙ্গে ডিম্পল বেশ বেমানান লাগে। তারপরই রাজ কাপুর জানতে পারেন মিরটের জাসমিন জোসেফের কথা। অর্থাৎ যিনি পরে মন্দাকিনী নামে জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথম দেখাতেই মন্দাকিনীকে পছন্দ হয়ে যায় রাজ কাপুরের। তাই সিনেমার শুট শুরু করতে দেরি করেননি রাজ কাপুর।

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাম তেরি গঙ্গা ময়েলি। সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু। অনেকে তো রাজ কাপুরকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন। রাম এবং গঙ্গার নাম ব্যবহার করে ছবি করায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রাজ কাপুর। তবে সবচেয়ে বিতর্ক হয়, এই ছবির একটি গানের দৃশ্য নিয়ে যেখানে সাদা ফিনফিনে শাড়িতে ঝরনায় স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। ভেজা শাড়িতে সুস্পষ্ট হয়েছিল মন্দাকিনীর শরীরের সব ভাঁজ। আর তা দেখেই সেই সময় হইচই পড়ে গিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এই দৃশ্যের শুটিং খুব একটা সহজ ছিল না মন্দাকিনীর কাছে। একে সবে বলিউডে পা রেখেছেন। তার উপর এমন বোল্ড দৃশ্য! ক্য়ামেরার সামনে ভেজা শাড়িতে দাঁড়াতেই ভয় পাচ্ছিলেন মন্দাকিনী। তার উপর পাহাড়ি ঝরনার ঠান্ডা জল!

শোনা যায়, মন্দাকিনীর হাজার চেষ্টার পরেও, নাকি দৃশ্যটা পছন্দ হচ্ছিল না ক্যামেরার বিপরীতে থাকা পরিচালক রাজ কাপুরের। আর সেই কারণেই শুট শেষে ভেজা শরীরে যতবার রাজ কাপুরের সামনে আসছিলেন, ততবার বিরক্ত হয়ে ফের শুট শুরু করছিলেন। শোনা যায়, মোট ৮ বার নাকি এই দৃশ্যের শুট করেন রাজ কাপুর। বার বারই মন্দাকিনীকে ভিজতে হয়েছিল ঠান্ডা ঝরনার জলে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়