AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh : ইডেনে পুনর্জন্ম ভিন্টেজ রিঙ্কুর, প্রথম জয় পেল কেকেআর!

KKR vs RR : কেকেআর জিতলেও প্রশ্ন থেকেই অধিনায়ক রাহানেকে নিয়ে। তাঁর ক্রমাগত অফ ফর্ম ভোগাচ্ছে দলকে। সোশ্যাল মিডিয়ায় জনৈক মিমের ইতিমধ্যেই মিম বানাচ্ছেন রাহানের উপর। তবে সবকিছু ছাপিয়ে কেকেআরের নায়ক একজনই, রিঙ্কু সিং।

Rinku Singh : ইডেনে পুনর্জন্ম ভিন্টেজ রিঙ্কুর, প্রথম জয় পেল কেকেআর!
ম্যাচ জেতানো ইনিংস খেললেন রিঙ্কু।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 2:49 AM
Share

কলকাতা : অবশেষে ফিরল সেই অরণ্যের প্রাচীন প্রবাদ। ইডেন গার্ডেন্স সবাইকে এক পুনর্জন্ম দেয়। রোহিত শর্মা থেকে রিঙ্কু সিং, দিন যায়, সময় যায়, বদলায় না মাঠের নাম। যে ইডেনে নায়ক হওয়ার কথা ছিল ১৫ বছর বয়সী বৈভবের, সেখানেই ম্যাচ জিতিয়ে ফিরলেন ‘ব্যর্থ’ রিঙ্কু। তাঁকে নিয়ে কম কথা বলেনি ক্রিকেট দুনিয়া। ফ্লপ ষ্টার, এক ইনিংসের জোরে দলে টিকে আছে – কম কথা শোনেননি তিনি। অবশেষে আজ দিন এল তাঁর। ইডেনের দর্শকরা দেখলেন ভিন্টেজ রিঙ্কুকে। তাঁর ব্যাটে ভর করেই আইপিএলের প্রথম জয় পেল কেকেআর।

রাজস্থান টসে জেতায় শুরুতে বৈভব ও যশস্বী ঝড় দেখা গেলেও একসময় যে তাঁদের মাত করে দেবেন নারিন, বরুণ, কে ভেবেছিলেন? ২৮ বলে ৪৬ করলেন বৈভব। এই আইপিএলে এটিই তাঁর সবথেকে ধীর গতির ইনিংস। ৩৯ রান করলেন যশস্বীও। এক সময় ভাল খেলতে থাকা রাজস্থান পরাস্ত হল কার্তিক ত্যাগী-বরুণ- নারিনের হাতে। ৩ উইকেট পেলেন বরুণ। আউট করলেন ধ্রুব জুৱেল ও শিমরন হেটমায়ারকে। ইদানিং ফর্ম নিয়ে খুব কথা হচ্ছিল তাঁর বিষয়ে। বরুণ দেখালেন, তিনি এখনও রহস্য স্পিনারই। তাঁর ফাঁদে পা দিলেন অধিনায়ক রিয়ান পরাগ। ৩ উইকেট পেলেন কার্তিক ত্যাগীও। ২ উইকেট পেলেন নারিন। এক সময় ৯৯/৩ ছিল রাজস্থান। সেখান থেকেই ২০ ওভার শেষে তাঁদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৫৫/৯, যা মোটেই টি-টোয়েন্টি সুলভ নয়।

জবাবে ব্যাটে নেমে প্রথম বলেই টিম সেইফার্টকে আউট করেন জোফ্রা আর্চার। পরের ওভারেই নান্দ্রে বার্গারের বলে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রাহানে (০)। রঘুবংশী (১০), পাওয়েল (২৩), গ্রিন (২৭) আউট হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল কেকেআর। সেখান থেকেই দলকে টেনে তুললেন রিঙ্কু সিং ও অনুকূল রায়। ৮ রানের মাথায় রিঙ্কুর লোপ্পা ক্যাচ মিস করলেন বার্গার। সেখানেই যেন জ্বলে উঠল কেকেআর। আর্চার, বিষ্ণোইদের পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে আনলেন তাঁরা। শেষ ওভারে এল ১৪ রান। ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত রইলেন রিঙ্কু। ১৬ বলে ২৯ করলেন অনুকূল। তাঁদের সম্মিলিত ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতেই মরসুমের প্রথম জয় পেল কেকেআর।

কেকেআর জিতলেও প্রশ্ন থেকেই অধিনায়ক রাহানেকে নিয়ে। তাঁর ক্রমাগত অফ ফর্ম ভোগাচ্ছে দলকে। সোশ্যাল মিডিয়ায় জনৈক মিমের ইতিমধ্যেই মিম বানাচ্ছেন রাহানের উপর। তবে সবকিছু ছাপিয়ে কেকেআরের নায়ক একজনই, রিঙ্কু সিং। শাহরুখ তাঁর উপর এমনি এমনি ভরসা করেছেন নাকি?

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়