রিঙ্কু সিং
IPL অনেক ক্রিকেটারেরই জীবন পাল্টে দিয়েছে। সেই তালিকায় সাম্প্রতিক নাম রিঙ্কু সিং। গুজরাট টাইটান্স বা GTর বিরুদ্ধে অবিস্মরণীয় ম্যাচ খেলেছিলেন উত্তপ্রদেশের ছেলে। যশ দয়ালকে এক ওভারে পর পর পাঁচটা ছয় মারার পর রাতারাতি জীবন বদলে গিয়েছে রিঙ্কুর। বেশি দূর পড়াশোনা করার সুযোগ মেলেনি। সাফাই কর্মীর কাজও পেয়েছিলেন। কিন্তু নিজের জীবনের ট্র্যাক অন্য ভাবে সাজাতে চেয়েছিলেন আলিগড়ের বাঁ হাতি ব্যাটার। আইপিএল স্বপ্নপূরণ করেছে রিঙ্কুর। ২০১৭ সালে পঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই টিমের হয়ে আইপিএল খেলার স্বপ্নপূরণ হয়নি। রিঙ্কু চলে গিয়েছিলেন KKRএ। নেটে তাঁর ব্যাটিং দেখার পর নজরে পড়া যান রিঙ্কু। সরাসরি প্রথম একাদশে জায়গা মেলে। হতাশও করেননি। উল্টে আইপিএল থেকেই ফিনিশার তকমা জুড়ে গিয়েছে তাঁর নামের সঙ্গে।
আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর স্বাভাবিক ভাবেই Indian Cricket Teamএর দরজাও খুলে যায় রিঙ্কুর জন্য। শেষ দিকে নেমে দ্রুত রান তোলার দক্ষতা তাঁকে আলাদা করে চিনিয়ে দিয়েছিল। কিন্তু প্রয়োজন মতো টিমকে টানতে পারেন, ঠান্ডা মাথা, ক্রিকেট বোঝার চেষ্টাও যে করেন, তার প্রমাণ মিলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ভাঙনের মুখে দাঁড়িয়ে রিঙ্কু অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। তিনি যে লম্বা রেসের ঘোড়া, তা বলতে শুরু করেছেন অনেকে। সবচেয়ে বড় প্রাপ্তি হল, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে তাঁর। বিশ্বের অন্যতম সেরা ফিনিশার ধরা হয় ধোনিকে। তাঁরই মতো শেষ পর্যন্ত ম্যাচ শেষ করার তাগিদ দেখা যায় রিঙ্কুর মধ্যেও। কেকেআরে খেলা রিঙ্কু কিন্তু আরও একটা স্বপ্ন মনের কোণে লালনপালন করছেন। টিমকে আইপিএল খেতাব জেতাতে চান। এই রিঙ্কুকে কি আগামী দিনে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।
IPL Playoff 2026: শেষ ম্যাচেও শোচনীয় হার, কেকেআরের বিদায়ের নেপথ্যে কোন কোন ভুল?
KKR vs DC: মাঠে গতকাল ছিলেন প্রায় ৪০ হাজারের কাছাকাছি দর্শক। কিন্তু, ম্যাচ শেষ হওয়ার আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তাঁদের দলের। তার সঙ্গে উপরি উপহার শেষ ম্যাচে দলের হার। যদি প্রথম দিকে দু-একটা ম্যাচ জেতা যেত, তাহলেও কি এই দুর্ভাগ্য হত নাইটদের?
- TV9 Bangla
- Updated on: May 25, 2026
- 12:56 pm
IPL 2026, KKR Playoff Chance: শ্রেয়সের সেঞ্চুরিতে চাপে নাইটরা, কোন সমীকরণে শেষ চারে কেকেআর?
IPL 2026, KKR vs DC: আজকের ম্যাচে নামার আগেই প্রবল চাপে কেকেআর শিবির। আঙ্গুল ভাঙার কারণে আজ খেলবেন না অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর বদলে আজ কিপিং করতে দেখা যাবে তেজস্বী দাহিয়াকে। তবে, আজ মাঠে নামার আগেই কেকেআর শিবির জেনে যাবে রাজস্থান বনাম মুম্বই ম্যাচের ফল।
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 11:42 am
IPL 2026, KKR Playoff chance: আবার চোটের কোপ নাইট শিবিরে, আঙুল ভাঙলেন এই তারকা ক্রিকেটার!
KKR: কেকেআরের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে, আগামীকাল ইডেনে। ইতিমধ্যেই দিল্লি দল পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। টানা ম্যাচ জিতছে কেকেআর। শেষ ৫ ম্যাচে জয় এসেছে ৪ ম্যাচেই। তবে আগামীকালের ম্যাচ কেকেআরকে জিততে হবে বড় ব্যবধানে।
- TV9 Bangla
- Updated on: May 23, 2026
- 11:44 am
IPL 2026, KKR Playoff: মুম্বইকে হারিয়েও দুশ্চিন্তা নাইট শিবিরে, কোন অঙ্কে শেষ চারে খেলবেন রাহানেরা?
KKR vs MI Highlights: শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ?
- TV9 Bangla
- Updated on: May 21, 2026
- 11:42 am
IPL 2026 Highlights, RCB vs KKR: নবম আইপিএল সেঞ্চুরি কোহলির, হেরে বিদায় নিশ্চিত নাইটদের!
Virat Kohli : গত দুই ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছিলেন কোহলি। গতকাল ২১ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন রোভম্যান পাওয়েল। সেই ক্যাচ মিসের খেসারত ম্যাচ হেরে দিল কেকেআর। ৪৭৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি।
- TV9 Bangla
- Updated on: May 14, 2026
- 12:21 pm
IPL 2026, KKR : বিধ্বস্ত হায়দ্রাবাদ, স্পিন মন্ত্রেই জয়ের হ্যাটট্রিক কেকেআরের!
SRH vs KKR : আইপিএল ২০২৬ এ হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা ৩ ম্যাচে জিতল কেকেআর। অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে ভর করে এল সহজ জয়। স্পিনের জাদুতে কুপোকাত সানরাইজার্স। পড়ুন বিস্তারিত ম্যাচ রিপোর্ট।
- TV9 Bangla
- Updated on: May 4, 2026
- 7:00 am
Rinku Singh: প্রথমে ব্যাট, পরে ফিল্ডিং, দুই বিভাগেই বাজিমাত রিঙ্কুর!
কেকেআর সমর্থকেরা রিঙ্কুর (Rinku Singh) নতুন নাম দিয়ে ভূষিত করলে অবাক হওয়ার কিছু নেই। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতালেন, গতকাল ৩১ রানের মধ্যে ৪ উইকেট চলে যাওয়ার পরে দলকে একা টেনে নিয়ে যাচ্ছিলেন রিঙ্কু। শেষে দিগভেষ রাঠীকে শেষ ওভারে ৪ বলে ৪ ছক্কা মেরে ভদ্রস্থ স্কোরে নিয়ে গেলেন কেকেআরের স্কোরকে।
- TV9 Bangla
- Updated on: Apr 27, 2026
- 11:55 am
KKR : রিঙ্কুর ব্যাটে শাপমুক্তি, বিতর্কের কেন্দ্রে অধিনায়ক রাহানে!
IPL : ১৫৬ তাড়া করতে নেমে কেকেআর যেভাবে কেঁদে-কঁকিয়ে ম্যাচ জিতল, এরপর আর এই দলকে দেখে আশা -ভরসা কিছুই হয় না। কী ভাগ্য়িস, ১৮০ রান তাড়া করতে হয়নি তাদের, তাহলে তো আবার কপালে হার জুটত নাইটদের। সাংবাদিক সন্মেলনে বরুণ বললেন, ম্যাচ জিতে অনেকেই চোখের জল ফেলেছেন।
- TV9 Bangla
- Updated on: Apr 20, 2026
- 12:01 pm
Rinku Singh : ইডেনে পুনর্জন্ম ভিন্টেজ রিঙ্কুর, প্রথম জয় পেল কেকেআর!
KKR vs RR : কেকেআর জিতলেও প্রশ্ন থেকেই অধিনায়ক রাহানেকে নিয়ে। তাঁর ক্রমাগত অফ ফর্ম ভোগাচ্ছে দলকে। সোশ্যাল মিডিয়ায় জনৈক মিমের ইতিমধ্যেই মিম বানাচ্ছেন রাহানের উপর। তবে সবকিছু ছাপিয়ে কেকেআরের নায়ক একজনই, রিঙ্কু সিং।
- TV9 Bangla
- Updated on: Apr 20, 2026
- 2:49 am
IND vs PAK Final: নাক কাটা গেল পাক মন্ত্রীর! ট্রফিই নিল না চ্যাম্পিয়ন ভারত
India vs Pakistan, Asia Cup 2025: ম্যাচ শেষে রানার্স পাকিস্তান ক্রিকেটারদের পদকও দেওয়া হল। মঞ্চে আরব আমির শাহি বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিও ছিলেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু চ্যাম্পিয়নের ট্রফি নিল না ভারতীয় দল। নাক কাটা গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2025
- 2:29 am